.jpeg)
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 22 January 2025 20:58
দ্য ওয়াল ব্যুরো: ফিল্মি কায়দায় লোকজনের মাঝে হঠাৎই ছুরি দিয়ে এক ব্যক্তিকে কোপাল এক অটো চালক। তেলঙ্গানার এই ঘটনায় স্তম্ভিত সকলে। প্রত্যক্ষদর্শীরা এখনও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না। অনেকেই বলছেন, কোথায় নিরাপত্তা!
বুধবার তেলঙ্গানার হানামকোন্ডায় ব্যস্ত রাস্তায় হঠাৎই এক ব্যক্তিকে ছুরি নিয়ে আরেক ব্যক্তির দিকে তেড়ে যেতে দেখা যায়। যিনি তাড়া করছেন তিনি সাদা শার্ট পরে, যাঁকে তাড়া করছেন, তিনি পিঙ্ক রঙের শার্ট পরে। এই গোটা বিষয়টি দেখা ছাড়া কোনও উপায় ছিল না কারও তারণ ধারালো অস্ত্র ব্যক্তির হাতে রয়েছে।
কিছু বুঝে ওঠার আগেই পিঙ্ক রঙের শার্ট পরা ব্যক্তিকে হাতের নাগালে পেয়ে যান অটো চালক। এলোপাথারি কোপাতে শুরু করেন। স্থানীয়দের একজন আটকাতে গেলেও লাভ হয়নি। বেশ কয়েকবার কোপানোর পর ওই ব্যক্তিকে রেহাই দেন তিনি।
পালানোর চেষ্টা করেন অটো নিয়ে। তখন রাস্তায় থাকা লোকজন তাঁর পথ আটকান ও কয়েকজন অটোটি উল্টে দেয়। এই পরিস্থিতিতে তিনি আর অটো থেকে বেরোতে পারেননি। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ আসার আগে স্থানীয়রাই পেটাতে শুরু করেন ব্যক্তিকে।
পুলিশ এসে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। দেহটিও উদ্ধার করা হয়। কেন এই খুন তা জানতে পেরেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
পুলিশের দাবি, সবাই এই ঘটনা দেখেছেন, ভিডিও করেছেন, কেউু আটকাতে যাননি। আটকালে একটা প্রাণ বেঁচে যেত। যদিও স্থানীয়দের দাবি, বাঁচানোর চেষ্টা করা হয়েছিল।