Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

রিল বানানোর নেশায় সোজা রেল লাইনে বড় গাড়ি তুলে দিলেন মত্ত চালক! এসে গেল ট্রেনও, তারপর…

যদিও নিরাপদ জায়গায় এলেও গাড়ি থামাননি তিনি। ঘটনাস্থল থেকে সোজা চম্পট দেন।

রিল বানানোর নেশায় সোজা রেল লাইনে বড় গাড়ি তুলে দিলেন মত্ত চালক! এসে গেল ট্রেনও, তারপর…

রেল লাইনের উপরে গাড়ি নিয়ে কেরামতি

শেষ আপডেট: 12 November 2024 19:00

দ্য ওয়াল ব্যুরো: রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার প্ল্যান ছিল। সে কারণেই রেল লাইনকে বেছে সোজা থার নিয়ে পৌঁছে গেছিলেন। এরপর যেমন ভাবনা, তেমন কাজ। রেললাইনে সোজা গাড়ি তুলে কায়দা করতে গিয়ে গ্রেফতার এক ব্যক্তি। রাজস্থানের জয়পুরের ঘটনা। 

ঠিক কী ঘটেছিল?

সোমবার বেলার দিকে জয়পুরের কাছে রেল লাইনে নিজের গাড়ি নিয়ে সোজা চলে যান ওই ব্যক্তি। তাঁর নাম, পরিচয় জানা না গেলেও আরপিএফ জানিয়েছে, এদিন রিল বানানোর নেশায় রেললাইনের উপর গাড়ি তুলে দেন অভিযুক্ত। মদ খেয়ে ওই ব্যক্তির মনে হয়েছিল আজ কিছু একটা করে দেখাবেন। যা সোশ্যাল মিডিয়ায় তাঁকে আরও জনপ্রিয় করবে। 

সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু তাল কাটল আচমকা অন্য দিক থেকে আসা মালগাড়ির শব্দে। বিষয়টি নজরে আসা মাত্রই থার নিয়ে সরে যাওয়ার চেষ্টা করতেই বাধে বিপত্তি। তাড়াহুড়োর মধ্যে গাড়িটি আটকে যায় রেল ট্র্যাকের মধ্যেই। অনেক চেষ্টা করলেও নিরাপদ জায়গায় সরে যেতে পারেননি। 

পুরো বিষয়টি দূর থেকে নজর করছিলেন মালগাড়ির চালক। শেষমেশ ঠিক সময় গাড়ি থামিয়ে ওই ব্যক্তির প্রাণ বাঁচান লোকো পাইলট। ইতিমধ্যে অভিযুক্তর কেরামতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তিকে আটকে যেতে দেখে তাঁর গাড়িটি নিরাপদ জায়গায় বের করে আনার চেষ্টা করেন পুলিশ ও স্থানীয়রা। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

যদিও নিরাপদ জায়গায় এলেও গাড়ি থামাননি তিনি। ঘটনাস্থল থেকে সোজা চম্পট দেন। অভিযোগ, সে সময় তিন জনকে ধাক্কাও মারেন। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশ ধাওয়া করে অভিযুক্তকে পাকড়াও করে বলে খবর। বাজেয়াপ্ত করা হয় গাড়িও।


```