পুলিশ সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতেই মহেশ্বর থানার অন্তর্গত এক গ্রামে ঝোপের মধ্যে শিশুটিকে পাওয়া যায়। তাকে পোকা, পিঁপড়ে ঘিরে রেখেছিল। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
.jpg.webp)
ফাইল চিত্র
শেষ আপডেট: 9 August 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই ঝোপ থেকে এক সদ্যোজাত শিশুকে উদ্ধার করা হয় (Newborn baby rescued)। মধ্যপ্রদেশের পুলিশ তদন্ত শুরু করতেই উঠে আসে এক ন্যাক্কারজনক অভিযোগ। নিজের বাড়িতে বাবার লালসার শিকার ১৬ বছরের কিশোরী। ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নির্যাতিতা। বাড়িতেই সন্তানের জন্মও দেয়। তারপরই সদ্যোজাতকে এলাকার অদূরেই ঝোপে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি (Man arrested for assaulting teen daughter)।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতেই মহেশ্বর থানার অন্তর্গত এক গ্রামে ঝোপের মধ্যে শিশুটিকে পাওয়া যায়। তাকে পোকা, পিঁপড়ে ঘিরে রেখেছিল। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরই ভারতীয় দণ্ডবিধির ধারা ৯৩ (১২ বছরের নিচে শিশুকে ত্যাগ করা) অনুযায়ী অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ।
খারগোনের পুলিশ সুপার ধর্মরাজ মীনা জানিয়েছেন, তদন্তে জানা যায় শিশুটির মা ১৬ বছরের এক কিশোরী, যিনি বর্তমানে একটি ক্লিনিকে চিকিৎসাধীন। ওই কিশোরী পুলিশকে জানায়, রাজকোটে শ্রমিকের কাজ করার সময় তার বাবা তাকে ধর্ষণ করেছিল। এর ফলে সে গর্ভবতী হয়। অভিযুক্ত নিজেই বাড়িতে তার প্রসব করায় এবং সে অজ্ঞান হয়ে পড়লে নবজাতককে ঝোপে ফেলে পালিয়ে যায়।
শুক্রবার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে (Madhya Pradesh Man)। তাঁর বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় মামলা হয়েছে। উদ্ধার হওয়ার শিশুটির ডিএনএ নমুনা নির্যাতিতা কিশোরী ও অভিযুক্তের সঙ্গে মিলিয়ে দেখতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আরও জানা যায়, সদ্যোজাত বর্তমানে ইন্দোরের এমটিএইচ হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে।