Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রেলযাত্রীদের জন্য উৎসব মরশুমে বিরাট ছাড়, কীভাবে, কত ডিসকাউন্ট মিলবে টিকিটে?

হানিমুন থেকে বচ্ছরকারের ছুটি উপভোগ করতে সপরিবারে হোক কিংবা এক্কা-দোক্কা ঘোরাফেরার এই পর্ব চলে একেবারে গ্রীষ্মকালের শেষ পর্যন্ত। তাই সকলের জন্য লোভনীয় অফার নিয়ে এল ভারতীয় রেল।

রেলযাত্রীদের জন্য উৎসব মরশুমে বিরাট ছাড়, কীভাবে, কত ডিসকাউন্ট মিলবে টিকিটে?

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 9 August 2025 12:26

দ্য ওয়াল ব্যুরো: পুজো-দেওয়ালিতে ঘুরতে যাওয়ার প্ল্যান ছকা হয়ে গিয়েছে! উৎসবের মরশুমে দূরপাল্লার ট্রেনযাত্রীদের জন্য সুখবর নিয়ে এল রেল। প্রতিবছরই অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যায় ভ্রমণের লগ্ন। হানিমুন থেকে বচ্ছরকারের ছুটি উপভোগ করতে সপরিবারে হোক কিংবা এক্কা-দোক্কা ঘোরাফেরার এই পর্ব চলে একেবারে গ্রীষ্মকালের শেষ পর্যন্ত। তাই সকলের জন্য লোভনীয় অফার নিয়ে এল ভারতীয় রেল। এক্কেবারে ২০ শতাংশ ছাড় মিলবে রেল টিকিটে।

ইদানীং বিমানযাত্রার প্রতি মানুষের ঝোঁক বাড়ায় কু-ঝিকঝিক ট্রেনে চাপায় একটা অনীহা এসেছে। তবে যে যাই বলুক রেলে ভ্রমণের মজাই আলাদা। গন্তব্যে পৌঁছনোর আগেই পরিব্রাজকের মতো মিনি ভারত ভ্রমণ হয়ে যায় ট্রেনের একটিমাত্র ডিব্বাতেই। চায়ে-বয়েল আন্ডা, মুমফলির জোরাল ডাক থেকে প্রায় গভীর রাত পর্যন্ত ভেজ মিল, চিকেন মিলের চাপা কণ্ঠ কানে লেগে থাকে অনেকক্ষণ। মাঝরাতে অচেনা স্টেশনের প্ল্যাটফর্মে নেমে একটু পায়চারি থেকে গরম চায়ের ভাঁড়ে চুমুকের স্বাদ বিমানে কোথায়!

ফলে বিমানযাত্রায় ঝোঁক বাড়লেও রেল সফরে এখনও কোটি কোটি মানুষের ভরসা লোহার চাকায় বাঁধা পড়ে আছে। আর দল বেঁধে পর্যটকদের তো একমাত্র নিয়তি রেলের কামরা। গিটার ও ডাফলির তালে তরুণ-তরুণীদের গানের সুরে ট্রেনের দোলায় লাগে বসন্তের মেজাজ। যা উপভোগ করেন প্রবীণ নাগরিকরাও। সেই সব পর্যটকদের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ টিকিটে ২০ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করেছে গত ৮ অগস্ট।

এই নতুন অফারের নাম দেওয়া হয়েছে রাউন্ড ট্রিপ প্যাকেজ। যদি কোনও রেলযাত্রী রাউন্ড ট্রিপ টিকিট একসঙ্গে কেনেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে পাবেন ২০ শতাংশ ডিসকাউন্ট। উৎসবের মরশুমে যখন টিকিটের জন্য হাহাকার পড়ে যায়, তখন রেলের এই অফার ওষুধের মতো কাজ করবে বলে কর্তৃপক্ষের ধারণা।

রেল জানিয়েছে, কেউ যদি রাউন্ড ট্রিপ টিকিট কেনেন, তাহলে তিনি রিটার্ন টিকিটে ২০ শতাংশ ছাড় পাবেন। এক্ষেত্রে যাওয়া-আসায় যাত্রীর নাম-পরিচয় একই থাকতে হবে। দুটো টিকিটই একই শ্রেণিতে সংরক্ষণ করতে হবে। আগামী ১৩ অক্টোবর থেকে চালু হচ্ছে এবং আপাতত ১ ডিসেম্বর পর্যন্ত তা বজায় থাকবে। এই সুযোগ কেবলমাত্র আপ-ডাউন কনফার্মড টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া, একবার এই টিকিট কাটা হয়ে গেলে তা আর অদলবদল করা যাবে না। এতে কোনও রিফান্ডের সুযোগ রাখা হচ্ছে না।

এমনকী এ ধরনের টিকিটে আর কোনও সুবিধা প্রযোজ্য হবে না। তবে এই সুযোগ সব ট্রেনে এবং সব শ্রেণির টিকিটে খাটবে। একই সময়ে, একই মাধ্যমে এই রাউন্ড ট্রিপ টিকিট কাটতে হবে। অনলাইন ও অফলাইনে এই সুযোগ থাকবে।


```