Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রুম হিটার থেকে আগুন লেগে গিয়েছিল কম্বলে! ঝলসে মৃত্যু বাবা এবং ৩ মাসের মেয়ের

রুম হিটার থেকে আগুন লেগে গিয়েছিল কম্বলে! ঝলসে মৃত্যু বাবা এবং ৩ মাসের মেয়ের

শেষ আপডেট: 23 December 2023 15:35

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক ঘটনা রাজস্থানে! হাড় কাঁপানো ঠান্ডায় ঘর গরম রাখবেন বলে রুম হিটার চালিয়েছিলেন। সেই হিটার থেকেই কোনওভাবে আগুন ধরে যায় ঘরে। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বাবা এবং তিন মাসের মেয়ের। মারাত্মকভাবে পুড়ে গেছেন শিশুটির মা। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে খৈর্থাল টিজারা জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘরের ভেতর রুম হিটার চালিয়ে ঘুমাচ্ছিলেন দীপক যাদব, তাঁর স্ত্রী সঞ্জু এবং দম্পতির তিন মাসের কন্যা সন্তান নিশিকা। কোনওভাবে সেই হিটার থেকে আগুন লেগে যায় কম্বলে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে সেটি। 

চিৎকার চেঁচামেচি এবং আগুন দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁদের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে দীপক এবং নিশিকার। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দীপকের স্ত্রী সঞ্জুও গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। তবে মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

```