Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কানিমোঝি, ডিম্পল, সুপ্রিয়ার সঙ্গে ছবি দিয়ে মহুয়া লিখলেন, 'দ্য ওয়ারিয়র্স আর ব্যাক!'

২০১৯ ও ২০২৪ সালের ছবি দিয়ে মহুয়া ক্যাপশনে লিখেছেন, 'দ্য ওয়ারিয়র্স আর ব্যাক' (যোদ্ধারা আবার ফিরলেন)।

কানিমোঝি, ডিম্পল, সুপ্রিয়ার সঙ্গে ছবি দিয়ে মহুয়া লিখলেন, 'দ্য ওয়ারিয়র্স আর ব্যাক!'

২০১৯ সালের লোকসভায় মহুয়া মৈত্র, কানিমোঝি, সুপ্রিয়া সুলে, সুমতি ও জ্যোতিমণি।

শেষ আপডেট: 24 June 2024 15:39

দ্য ওয়াল ব্যুরো: আজ সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। প্রায় এক দশক পরে আবার ফিরতে চলেছে জোট সরকার। এদিকে শাসক বিজেপিকে নিট-নেট সহ একাধিক ইস্যুতে তুলোধনা করতে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে 'ইন্ডিয়া' শিবির। প্রায় ৩০০ এনডিএ সদস্যের বিরুদ্ধে লোকসভায় কংগ্রেস-তৃণমূল-ডিএমকে-সমাজবাদী পার্টি-এনসিপির (শরদ পওয়ার) মিলিত শক্তি ২৩০ জন। যার অন্যতম স্তম্ভ, একাধিক বিশিষ্ট মহিলা সাংসদ। 

এবার মহিলা সাংসদদের সঙ্গে একত্র হয়ে খোলামেলা আড্ডার ছবি দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। সোমবার এক্স হ্যান্ডলে ছবি দিয়েছেন মহুয়া। দেখা যাচ্ছে, মহুয়ার সঙ্গে রয়েছেন এনসিপি (শরদ পওয়ার) দলের সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, কংগ্রেস সাংসদ, তামিলনাড়ুর কারুর আসন থেকে নির্বাচিত জ্যোতিমণি, ডিএমকে নেত্রী ও দক্ষিণ চেন্নাইয়ের সাংসদ থামিগাচি থঙ্গপান্ডিয়ান ওরফে সুমতি ও ডিএমকে নেত্রী কানিমোঝি। পাশাপাশি ২০১৯ ও ২০২৪ সালের ছবি দিয়ে মহুয়া ক্যাপশনে লিখেছেন, 'দ্য ওয়ারিয়র্স আর ব্যাক' (যোদ্ধারা আবার ফিরলেন)। 

দক্ষিণ ভারতে এবার রীতিমত দাপটের সঙ্গে জিতেছে ডিএমকে ও কংগ্রেস। মহারাষ্ট্রেও একনাথ শিন্ডে ও অজিত পওয়ারের ডিগবাজি খাওয়া শিবসেনা ও এনসিপি লড়াইতে দাঁড়াতে পারেনি। ভোটের ফল বুঝিয়ে দিয়েছে, মানুষ উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ারের পাশেই রয়েছে। মহুয়া যাদের সঙ্গে ছবি দিয়েছেন, তাঁদের প্রত্যেকেই এবারে পুনর্নিবাচিত হয়েছেন। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির ফলাফল সবচেয়ে তাক লাগানো। রামমন্দির-সহ একাধিক ইস্যুর বিরুদ্ধে লড়াই করে রাজ্যে বৃহত্তম বিজয়ী দল হয়েছে এসপি। উল্টোদিকে খোদ বারাণসী আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যবধান কমেছে। এইসবকে হাতিয়ার করেই বিরোধীরা মোদী সরকারকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে মরিয়া থাকবে।


```