Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মহুয়া বিতর্কে আলো পড়ল পিনাকী মিশ্রর উপর, পুরীর এই সাংসদের সম্পদও একশ কোটির বেশি

প্রশ্ন ঘুষ কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। সেই ঘটনার সূত্রে এবার আলো ঠিকরে পড়ছে আরও এক সাংসদের উপর। তিনি ওড়িশার পুরীর সাংসদ পিনাকী মিশ্র। 

মহুয়া বিতর্কে আলো পড়ল পিনাকী মিশ্রর উপর, পুরীর এই সাংসদের সম্পদও একশ কোটির বেশি

শেষ আপডেট: 4 November 2023 14:12

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির রাজনীতির অলিন্দে কত ঘটনা যে ঘটে যায়। রাজনৈতিক মতাদর্শ, কেন্দ্র-রাজ্য লড়াই ইত্যাদির বাইরে সাংসদদের অনেকেরই নিজেদের মধ্যে একটা আড্ডার বৃত্ত থাকে। প্রশ্ন ঘুষ কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। সেই ঘটনার সূত্রে এবার আলো ঠিকরে পড়ছে আরও এক সাংসদের উপর। তিনি ওড়িশার পুরীর সাংসদ পিনাকী মিশ্র। 


পিনাকী ও মহুয়ার মধ্যে যে বন্ধু সম্পর্ক রয়েছে, তা নিয়ে আলোচনা রয়েছে দিল্লিতে। মহুয়ার শিল্পপতি বন্ধু দর্শন হীরানন্দানি তাঁর হলফনামাতেও লিখেছেন, পিনাকীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মহুয়ার। হীরানন্দানি হলফনামায় বোঝাতে চেয়েছেন, যেহেতু পিনাকির সঙ্গে মহুয়ার ভাল সম্পর্ক রয়েছে, তাই কৃষ্ণনগরের সাংসদের বন্ধু হওয়ার সুবাদে ওড়িশায় তাঁর কোনও সুবিধা হতে পারে। 

কিন্তু কে এই পিনাকী মিশ্র?
বিজু জনতা দলের লোকসভার নেতা পিনাকির বয়স ৬৪। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। ২০১৯ সালে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময়ে হলফনামায় পিনাকী জানিয়েছিলেন, তাঁর সম্পদের পরিমাণ ১১৭ কোটি টাকা। ওড়িশার ধনীতম বিজেডি প্রার্থী ছিলেন তিনি। 

পিনাকী মিশ্র ওড়িয়া ব্রাহ্মণ। তাঁর দাদু গোদাবারিশ মিশ্র ছিলেন কবি ও সমাজবাদী নেতা। বাবা লোকনাথ মিশ্র ছিলেন দুটি মেয়াদের বিধায়ক। প্রথম জীবনে কংগ্রেসে থাকলেও পরে স্বতন্ত্র পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। শেষ জীবনে অসমের রাজ্যপাল হয়েছিল লোকনাথ মিশ্র।

পিনাকী মিশ্রর কাকা রঙ্গনাথ মিশ্র সুপ্রিম কোর্টের ২১তম প্রধান বিচারপতি ছিলেন। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র ছিলেন পিনাকী মিশ্রর দাদা। ৯৬ সালে প্রথম বার পুরী লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন পিনাকী।

এহেন পিনাকী বরাবরই কেতাদুরস্ত। বেশ বলিয়ে কইয়েও বটে। সুপ্রিম কোর্টেও দুঁদে আইনজীবী বলে পরিচিত। তাঁর স্ত্রী সঙ্গীতা মিশ্রও সুপ্রিম কোর্টের আইনজীবী। ঘটনা হল, এই পিনাকীর সঙ্গে দিল্লিতে বিজেপির অনেক নেতারই ভাল সম্পর্ক ছিল ও রয়েছে বলে খবর। প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলির বন্ধু ছিলেন পিনাকী। 

দর্শন হীরানন্দানির হলফনামা চাউর হতেই ওড়িশার বিজেপি নেতারা পিনাকী মিশ্রর বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এমনকি ওড়িশার বিজেপি নেতা মনোজ মহাপাত্র পিনাকী মিশ্রকে মহুয়ার ‘কারেন্ট অ্যাকাউন্ট’ বলেও খোঁচা দিয়েছেন। লোকসভার এথিক্স কমিটির সদস্য তথা ভুবনেশ্বরের বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গিও এ ব্যাপারে সরব। তার পাল্টা জবাবে পিনাকী বলেছেন, ওড়িশায় রাজনৈতিক ভাবে পেরে না উঠে বিজেপি সস্তার রাজনীতি শুরু করেছে। এ ব্যাপারে আদালতে মামলা করার হুমকিও দিয়েছেন তিনি। 

সবমিলিয়ে মহুয়া কাণ্ডে এখন অনেকেরই নাম উঠে আসতে শুরু করেছে। এ ব্যাপারে লোকসভার এথিক্স কমিটি কী পদক্ষেপ করে তা নিয়েই কৌতূহল এখন সবচেয়ে বেশি।


```