Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পিরিয়ড চলাকালীন রান্না করায় তরুণীকে খুন শাশুড়ি-ননদের! পরিবারের অভিযোগে চোখ কপালে পুলিশের

পরিবারের অভিযোগ, পিরিয়ড চলছিল গায়ত্রীর। সেই অবস্থাতেই রান্নাঘরে ঢুকে রান্না করছিলেন তিনি। সেই নিয়ে বাড়িতে ঝামেলার সূত্রপাত।

পিরিয়ড চলাকালীন রান্না করায় তরুণীকে খুন শাশুড়ি-ননদের! পরিবারের অভিযোগে চোখ কপালে পুলিশের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 May 2025 13:15

দ্য ওয়াল ব্যুরো: পিরিয়ড চলাকালীন রান্না করেছে কেন বৌমা, এটাই ছিল অপরাধ। সেই কারণেই প্রাণ দিতে হল তাঁদের মেয়েকে, এমনটাই দাবি করেছে মৃত গায়ত্রী কোলির পরিবার। তাঁদের সাফ কথা, যতক্ষণ শ্বশুরবাড়ির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হচ্ছে, সৎকার করবেন না মেয়ের দেহ।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁও জেলায়। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ২৬ বছর বয়সি গায়ত্রীকে বৃহস্পতিবার ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতার পরিবারের কথায়, শ্বশুরবাড়িতে শাশুড়ি ও ননদ মিলে শ্বাসরোধ করে নৃশংসভাবে খুন করেছে গায়ত্রীকে।

পরিবারের অভিযোগ, পিরিয়ড চলছিল গায়ত্রীর। সেই অবস্থাতেই রান্নাঘরে ঢুকে রান্না করছিলেন তিনি। সেই নিয়ে বাড়িতে ঝামেলার সূত্রপাত। তখনই ঝগড়া চলাকালীন শাশুড়ি ও ননদ তাঁকে মারতে শুরু করে। শ্বাসরোধ করে খুন করার পর শাড়ি জড়িয়ে তাঁর দেহ ঝুলিয়ে দেয়, যাতে আত্মহত্যা বলে দাবি করা সহজ হয়।

গায়ত্রীর সাত বছরের এক মেয়ে এবং পাঁচ বছরের এক ছেলে আছে।

সূত্রের খবর, এই ঘটনার পর তাঁর স্বামী-সহ শাশুড়ি এবং ননদ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। জলগাঁও পুলিশ এই ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করছে বলে জানা গেছে।

মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা দলের নেত্রী শালিনী ঠাকরে এক্স হ্যান্ডেলে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘এই ধরনের কুসংস্কার এবং নিষ্ঠুর মানসিকতার জন্য দুটো ফুটফুটে সন্তান তাদের মাকে হারাল। এই ঘটনাই বলে দেয় আমরা সমাজে এখনও কতটা পিছিয়ে আছি। আরও অনেক বেশি করে সচেতনতা ছড়ানো যে কতটা প্রয়োজনীয়, তা বলাই বাহুল্য।’


```