Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

খাবারের দাম চাওয়ার 'অপরাধে' হোটেলকর্মীকে মার মহারাষ্ট্রে, হিঁচড়ে নিয়ে গেল গাড়ি

সোমবার রাতে দুই বন্ধুর সঙ্গে হোটেলে খাবার খেতে আসে মূল অভিযুক্ত সাকারাম জনার্দন মুন্ডে। অভিযোগ, খাওয়াদাওয়ার পর বিল চাইতেই বাধে গন্ডগোল।

খাবারের দাম চাওয়ার 'অপরাধে' হোটেলকর্মীকে মার মহারাষ্ট্রে, হিঁচড়ে নিয়ে গেল গাড়ি

ঘাতক গাড়ি

শেষ আপডেট: 11 September 2024 15:57

দ্য ওয়াল ব্যুরো: কাস্টমারকে খাইয়ে খাবারের দাম চেয়েছিলেন, তার খেসারত যে এভাবে দিতে হবে কে জানত! খাবারের দাম চাইতেই হোটেলের ওয়েটারকেই বেধড়ক পেটাল একদল যুবক। ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের বিড় জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শুধু তাই নয় হোটেলের কর্মচারীকে অভিযুক্তরা নিজেদের গাড়ি করে প্রায় ১ কিলোমিটার হিঁচড়ে নিয়ে যায়। এলাকার সিসিটিভি ক্যামেরায় ঘটনার ছবি ধরা পড়েছে।  

ঠিক কী ঘটেছিল?

সোমবার রাতে দুই বন্ধুর সঙ্গে হোটেলে খাবার খেতে আসে মূল অভিযুক্ত সাকারাম জনার্দন মুন্ডে। অভিযোগ, খাওয়াদাওয়ার পর বিল চাইতেই বাধে গন্ডগোল। সূত্রের খবর, বিল না দিয়ে গাড়ির চাবি খুলতেই ওয়েটার কিউ আর কোড স্ক্যানার দেখান এবং টাকা মেটাতে বলেন। এমন কথা শুনেই মাথায় রাগ চেপে যায় জনার্দন ও তার বন্ধুদের।

এরপর রাগ মেটাতে ওয়েটারের হাত বেঁধে মুখ চাপা দিয়ে রাতের অন্ধকারে চলে নৃশংস অত্যাচার। সোমবার রাতভর ওয়েটারের দেখা না মিললেও মঙ্গলবার সকালে প্রায় ৭৩ কিলোমিটার দূরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর স্থানীয়রাই উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হোটেলের ওই কর্মী। ঘটনার তদন্তে নেমে প্রথমেই হোটেলের সামনে পৌঁছয় পুলিশ‌। সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। এরপরই পুরো বিষয় পরিষ্কার হয়ে যায় পুলিশের কাছে। মঙ্গলবারই চিরুনি তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত সাকারাম জনার্দন মুন্ডে সহ বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।


```