Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মহারাষ্ট্রে ২০ নভেম্বর, ঝাড়খণ্ডে দুদফায় ১৩ ও ২০ নভেম্বর ভোট, ফল ২৩শে

মহারাষ্ট্রে একদফায় ভোট হবে ২০ নভেম্বর। গণনা ও ফলপ্রকাশ ২৩ নভেম্বর।

মহারাষ্ট্রে ২০ নভেম্বর, ঝাড়খণ্ডে দুদফায় ১৩ ও ২০ নভেম্বর ভোট, ফল ২৩শে

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার

শেষ আপডেট: 15 October 2024 16:48

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে একদফায় ভোট হবে ২০ নভেম্বর। গণনা ও ফলপ্রকাশ ২৩ নভেম্বর। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। অন্যদিকে, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। আগামী ১৩ ও ২০ নভেম্বর। ১৩ নভেম্বর হবে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন বিধানসভা ও লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। মহারাষ্ট্রের সঙ্গেই ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ২৩ নভেম্বর।

রাজীব কুমার আরও জানান, উত্তরাখণ্ডের কেদারনাথ বিধানসভা কেন্দ্র ও মহারাষ্ট্রের নান্দেড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ২০ নভেম্বর। ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ১৩ নভেম্বর।

হরিয়ানা ভোট গণনা নিয়ে কংগ্রেসের অভিযোগের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, গণনা শুরুর ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে প্রবণতা আসতে শুরু করেছিল। নির্বাচন কমিশন ২০টি অভিযোগের সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে। 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের তরফে আমরা জম্মু-কাশ্মীর ও হরিয়ানার ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানাই। জম্মু-কাশ্মীরের মানুষ এই ভোটকে উৎসবের মতো চোখে দেখে বিপুল সংখ্যায় অংশ নিয়েছিলেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত প্রতিটি ভোটে স্বর্ণযুগের মান তৈরি করছে। এদিন সাংবাদিক সম্মেলনে তাঁর সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সাঁধু।


```