Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পুলিশকে রাখি পরাচ্ছেন মারাঠি ডাক্তাররা, মোদীকে পদক্ষেপের আর্জি ৭০ পদ্ম-প্রাপক ডাক্তারের

প্রতিবাদ ধ্বনিত হয়েছে সরকারি সম্মানপ্রাপক বিশিষ্ট ডাক্তারদের মধ্যেও।

পুলিশকে রাখি পরাচ্ছেন মারাঠি ডাক্তাররা, মোদীকে পদক্ষেপের আর্জি ৭০ পদ্ম-প্রাপক ডাক্তারের

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 19 August 2024 11:47

দ্য ওয়াল ব্যুরো: আর জি কর হাসপাতালে ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশজুড়ে ডাক্তারদের প্রতিবাদ-আন্দোলনে এখনও ভাটা পড়েনি। আজ, সোমবার রাখির দিন কলকাতার মহিলা আবাসিক ডাক্তারের উপর অকথ্য নির্যাতন ও খুনের প্রতিবাদে মহারাষ্ট্রের অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টর্স শোকের রাখিবন্ধন পালন করছে। সংগঠনের সদস্যারা সরকারি কর্তা, কলেজ কর্তৃপক্ষ, পুলিশ, নিরাপত্তা কর্মী, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর হাতে রাখি পরিয়ে দিচ্ছেন।

এদিকে, প্রতিবাদ ধ্বনিত হয়েছে সরকারি সম্মানপ্রাপক বিশিষ্ট ডাক্তারদের মধ্যেও। দেশের ৭০ জন পদ্ম পুরস্কার প্রাপক চিকিৎসক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি জানিয়েছেন। অশোক বৈদ, হর্ষ মহাজন, অনুপ মিশ্র, একে গ্রোভার, অলকা কৃপালনী ও মহসিন ওয়ালির মতো দেশের স্বনামধন্য চিকিৎসকরা প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। তাঁদের মতে, আর জি করের এই ঘটনা দেশের পক্ষে এক বিপজ্জনক ইঙ্গিত।

অতি দ্রুত সরকার যাতে অর্ডিন্যান্সের মাধ্যমে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে একটি আইন পাশ করে। তাঁরা চিঠিতে লিখেছেন, চিকিৎসা কেন্দ্র, হাসপাতালগুলিতে স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনা রুখতে অতি দ্রুত একটি বিশেষ আইন প্রণয়ন জরুরি। এই মর্মান্তিক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইনি পরিবর্তন কতটা জরুরি।

নয়া আইনে এ ধরনের অপরাধে কঠোরতম শাস্তির বিধান দাবি করেন তাঁরা। শুধু শারীরিক নয়, মৌখিক আক্রমণেরও শাস্তি দাবি করেন বিশিষ্ট চিকিৎসকরা। এই চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, আইসিএমআরের প্রাক্তন ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব, দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া এবং ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বাইলারি সায়েন্সেসের ডিরেক্টর এস কে সারিনও।

অন্যদিকে, মহারাষ্ট্রের ডাক্তার সংগঠন রাখিবন্ধন নিয়ে এক বিবৃতিতে বলেছে, এই রাখিবন্ধন কেবলমাত্র প্রতীকী প্রতিবাদ নয়। এটা চলতি ব্যবস্থার মুখে প্রত্যক্ষ চ্যালেঞ্জ। যেভাবে আমাদের, ডাক্তারদের উপর জনরোষের নামে হামলা হয়, তার বিরুদ্ধে এটা আমাদের সরাসরি প্রতিবাদ। আমরা ন্যায়বিচারের জন্য রাখি পরাচ্ছি না। আমরা চাই এই ব্যবস্থার আমূল পরিবর্তন, অবিলম্বে এবং আপসহীন নিরাপত্তার সংস্কার গ্রহণ।


```