খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সুশ্মিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গুয়াহাটির একটি হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে, অন্য একটি ঘর থেকে নবজ্যোতির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

তরুণীকে ঘরে আটকে রেখে আত্মঘাতী লিভ ইন পার্টনার
শেষ আপডেট: 10 July 2025 18:42
দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকার সঙ্গে তুমুল ঝগড়া। তাঁকে ঘরে বন্ধ করে বুধবার গভীর রাতে আত্মঘাতী (Man died by suicide) হলেন গুয়াহাটির যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তরুণী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গুয়াহাটির কাহিলিপাড়ার কল্যাণী নগর এলাকায় থাকতেন নবজ্যোতি তালুকদার ও সুশ্মিতা দাস নামে এক যুগল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরেই লিভ ইন সম্পর্কে (Live in Relationship) ছিলেন তাঁরা। কিন্তু গত কয়েক মাস ধরে দু’জনের মধ্যে ঝামেলা ও মনোমালিন্য বেড়ে গিয়েছিল।
বুধবার রাতেও শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। সেই সময়েই নবজ্যোতি একটি ঘরে সুশ্মিতাকে আটকে রেখে আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পরে সুশ্মিতা কোনওক্রমে নিজের মোবাইল থেকে ফোন করে পুলিশে খবর দেন। এরপর তিনিও হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা (Suicide attempt) করেন বলে জানিয়েছেন তদন্তকারীরা।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সুশ্মিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গুয়াহাটির একটি হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে, অন্য একটি ঘর থেকে নবজ্যোতির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'ঘটনার খবর পাওয়ার পরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছয়। আমরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। সুশ্মিতা দাস নামে যিনি আহত হয়েছেন, তিনি একটি সংবাদমাধ্যমে কাজ করেন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।'
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই নবজ্যোতি ও সুশ্মিতার মধ্যে সম্পর্ক নিয়ে টানাপড়েন চলছিল। প্রায়দিনই তাঁদের ঝগড়া হত বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কের অবনতির জেরেই আত্মঘাতী হয়েছেন নবজ্যোতি, পরে আত্মহত্যার চেষ্টা করেন সুশ্মিতাও।
পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে পুলিশ। তরুণী স্থিতিশীল হলে তাঁর বয়ান নেওয়া হবে। এই ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।