Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী ফড়নবিশের অফিস! পাকিস্তান থেকে এল হুমকি বার্তা

ঘটনার তদন্তে নেমে ওরলি থানার পুলিশ জানতে পেরেছে নম্বরটি পাকিস্তানের।

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী ফড়নবিশের অফিস! পাকিস্তান থেকে এল হুমকি বার্তা

ফাইল ছবি

শেষ আপডেট: 28 February 2025 16:53

দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহ কাটল না। এবার বোমা মেরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের অফিস উড়িয়ে দেওয়ার হুমকি বার্তায় চাঞ্চল্য ছড়াল।  জানা গিয়েছে, মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি মেসেজ এসেছে। 

ঘটনার তদন্তে নেমে ওরলি থানার পুলিশ জানতে পেরেছে নম্বরটি পাকিস্তানের। সেখানেই লেখা রয়েছে, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর অফিস। পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে মেসেজটি মুম্বাই ট্রাফিক পুলিশের নম্বরে আসে। 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নম্বরটি পাকিস্তানের নাগরিক মালিক শাহবাজ হুমায়ুন রাজা দেব নামে এক ব্যক্তির। তবে মেসেজটি পাকিস্তান থেকেই পাঠানো হয়েছে, নাকি ওই পাক নাগরিকের নম্বর ব্যবহার করে অন্য কোনও জায়গা থেকে তা পাঠানো হয়েছে খতিয়ে দেখছে সাইবার সেল। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর অফিসের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে বলে খবর।

এর আগে গত সপ্তাহেই একটি হুমকি ইমেল পেয়েছিল মুম্বাই পুলিশ। সেখানে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গাড়ি বোমা মেরে উড়য়ে দেওয়ার হুমকি আসে। ইমেলটি গোরেগাঁও এবং জেজে মার্গ থানা, মুখ্যমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রণালয়-সহ একাধিক অফিসিয়াল অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। 

এরপরই তদন্তে নেমে গোরেগাঁও পুলিশ এক সন্দেহভাজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। পাশাপাশি লাগাতার হুমকি মেসেজ নিয়ে বিশেষ তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তার মধ্যেই ফের হোয়াটস অ্যাপ মেসেজকে ঘিরে চিন্তা বাড়ছে তদন্তকারীদের।


```