Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই! জোটের জট ছাড়াতে দু'জন উপ মুখ্যমন্ত্রী: সূত্র

বুধবার বিকেলে শিন্ডে এক সাংবাদিক বৈঠকে জানান, মুখ্যমন্ত্রী বাছাই করার দায়িত্ব তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছেন।

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই! জোটের জট ছাড়াতে দু'জন উপ মুখ্যমন্ত্রী: সূত্র

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 27 November 2024 23:59

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, তা নিয়ে বুধবার দিনভর চলে জলঘোলা। রাজ্যস্তরে মহায়ুতি জোটের তিন শরিক বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি একমত হতে না পারায় অবশেষে জট ছাড়াতে হস্তক্ষেপ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জটিলতা কাটাতে তিন দলের নেতৃত্বকে দিল্লিতে ডেকে পাঠানো হয় বুধবারই। সূত্রের খবর, বৈঠকের পর সিদ্ধান্তে পৌঁছেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর পদ থাকবে তাঁদেরই দখলে। উপ মুখ্যমন্ত্রী জোটের বাকি দুই দল থেকে। 

মহারাষ্ট্রে একাই ১৩২টি আসন পেয়েছে বিজেপি। মহায়ুতি জোট পেয়েছে ২৩৫টি। এই পরিস্থিতিতে কে মুখ্যমন্ত্রী হবেন, সে নিয়ে বিস্তর জল্পনা হয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলেছিলেন, বিজেপি ১০০ পার করায় মুখ্যমন্ত্রীর পদ তারাই দখলে রাখবে। তবে, সেক্ষেত্রে একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার শরিক হিসেবে কোন দফতরে রাশ রাখবেন, সে বিষয়ে নিয়ে দ্বিমত ছিল।

বুধবার বিকেলে শিন্ডে এক সাংবাদিক বৈঠকে জানান, মুখ্যমন্ত্রী বাছাই করার দায়িত্ব তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছেন। বলেন, 'এনডিএ-র নেতা হলেন মোদী। আমি তাঁকে বলেছি, তিনি যা সিদ্ধান্ত নেবেন তা আমরা সকলেই মাথা পেতে নেব।'

তারপরই দিল্লির উদ্দেশে রওনা দেন। সূত্রের খবর, বৈঠকে বিজেপি নেতৃত্ব মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপিরই কাউকে রাখতে চাইছে। যাকে সাহায্য করবেন দু'জন উপ মুখ্যমন্ত্রী। এই উপ মুখ্যমন্ত্রীর পদ দুই শরিক দল শিন্ডের শিব সেনা ও অজিত পাওয়ারের এনসিপিকে দেওয়া হবে। 

বৈঠক থেকে এই খবর পাওয়া গেলেও কে মুখ্যমন্ত্রী হবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে, এখনও মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে বেছে নিতে পারেনি কোনও দলই। তবে, দৌড়ে অবশ্যই প্রথমে রয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।


```