Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

লিভ ইন বিচ্ছেদেও খোরপোষ পাবেন মহিলা পার্টনার, রায় আদালতের

দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকলে সঙ্গিনী খোরপোষ পাওয়ার যোগ্য পাবেন। 

লিভ ইন বিচ্ছেদেও খোরপোষ পাবেন মহিলা পার্টনার, রায় আদালতের

শেষ আপডেট: 6 April 2024 18:19

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা আইনত স্বামী-স্ত্রী নন, দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিলেন। কিন্তু বিচ্ছেদের পর সেই মহিলা পার্টনারও খোরপোষ পাওয়ার অধিকারী হবেন। সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট এমনটাই রায় দিয়েছে। 

নিম্ন আদালত এক যুবককে বিচ্ছেদের পর তাঁর লিভ ইন পার্টনারকে ভরণপোষণের জন্য মাসিক ১৫০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। ট্রায়াল কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন ৩৮ বছরের যুবক। সংশ্লিষ্ট মামলাটিতে যুবকের আর্জি খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি জেএস আলুওয়ালিয়া। সঙ্গে উচ্চ আদালত জানায়, কোনও যুগল যদি আইনত বিবাহিত নাও হন, তাহলেও দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকলে সঙ্গিনী খোরপোষ পাওয়ার যোগ্য পাবেন। 

বছর ৪৮-এর অনিতা বোপচের সঙ্গে শৈলেশ বোপচের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। যুগলের একটি সন্তানও রয়েছে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে শৈলেন আবেদন করেন, তাঁদের যে মন্দিরে বিয়ে হয়েছিল তা আদালতে প্রমাণ করতে পারেননি অনিতা। আর এই প্রেক্ষিতেই খোরপোষ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন শৈলেন। 

যদিও শৈলেশ এবং অনিতার আইনত বিয়ে হয়েছিল কিনা তা নিয়ে নিশ্চিত ছিল না নিম্ন আদালত। তবে যেহেতু দীর্ঘদিন যুগল একসঙ্গে ছিলেন, তাঁদের একটি সন্তানও রয়েছে, তাই সেই প্রেক্ষাপটে অনিতা খোরপোষ পাওয়ার অধিকারী বলে জানায় ট্রায়াল কোর্ট। 

নিম্ন আদালতের নির্দেশকেই মান্যতা দিয়েছেন বিচারপতি আলুওয়ালিয়া। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, যুগল আইনত স্বামী-স্ত্রী না হলেও দীর্ঘদিন একসঙ্গে ছিলেন। তাই ট্রায়াল কোর্টের নির্দেশে কোনও ভুল নেই। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকলেও বিচ্ছেদের পর মহিলা পার্টনার খোরপোষ পাওয়ার যোগ্য।  


```