Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

নিজের পিস্তলের গুলিতে নিহত লুধিয়ানার আপ বিধায়ক, খুন, আত্মহত্যা, নাকি দুর্ঘটনা

শুক্রবার মাঝরাতে লুধিয়ানার বাড়িতেই গুলিবিদ্ধ হন আম আদমি পার্টির এই বিধায়ক।

নিজের পিস্তলের গুলিতে নিহত লুধিয়ানার আপ বিধায়ক, খুন, আত্মহত্যা, নাকি দুর্ঘটনা

নিহত লুধিয়ানার আপ বিধায়ক।

শেষ আপডেট: 11 January 2025 07:54

দ্য ওয়াল ব্যুরো: গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন পাঞ্জারের লুধিয়ানার বিধায়ক গুরপ্রীত গোগী। শুক্রবার মাঝরাতে লুধিয়ানার বাড়িতেই গুলিবিদ্ধ হন আম আদমি পার্টির এই বিধায়ক। সঙ্গে সঙ্গেই স্থানীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ খতিয়ে দেখছে, বিধায়ক আত্মহত্যা করেছেন না কি আচমকা পিস্তল থেকে গুলি বেরিয়ে গিয়েছে। বিধায়কের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার সময় তাঁর স্বামী ঘরে একাই ছিলেন। তিনি রাতের খাবার খাওয়ার পর নিজের লাইসেন্সধারী পিস্তলটি পরিস্কার করতে বসেছিলেন। গুলির শব্দ শুনে তিনি স্বামীর ঘরে গিয়ে দেখেন গুরপ্রীত রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

মাঝবয়সি গুরপ্রীত দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন। ২০২৩-এ তিনি আপে যোগ দেন। লুধিয়ানা থেকে আপের টিটিকে বিজয়ী এই বিধায়ক এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন।

পুলিশ খতিয়ে দেখছে কেন তিনি গভীর রাতে পিস্তল পরিস্কার করছিলেন। সত্যিই এটি দুর্ঘটনা নাকি তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারী। খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তিনি খাবার টেবিলে বসে পিস্তল পরিস্কার করার সময় বাইরে থেকে কেউ গুলি করেছে কি না সে বিষয়টিও তদন্তে খতিয়ে দেখছে পুলিশ। এ সব প্রশ্নের কিছুটা জবাব মিলতে পারে ময়না তদন্তের রিপোর্টে।


```