Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

এক ধাক্কায় ৬২ টাকা বাড়ল সিলিন্ডারের দাম! কাদের ওপর সবচেয়ে বেশি প্রভাব

৬২ টাকা বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম! ১ নভেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

এক ধাক্কায় ৬২ টাকা বাড়ল সিলিন্ডারের দাম! কাদের ওপর সবচেয়ে বেশি প্রভাব

প্রতীকী ছবি

শেষ আপডেট: 1 November 2024 12:39

দ্য ওয়াল ব্যুরো: নতুন মাসের প্রথম দিনই এল খারাপ খবর। এক ধাক্কায় ৬২ টাকা বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম! ১ নভেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হবে। যদিও এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মধ্যবিত্তর ওপর প্রত্যক্ষ প্রভাব পড়বে না। কারণ ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে। 

গৃহস্থের বাড়িতে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। আর ১৯ কেজি সিলিন্ডার ব্যবহৃত হয় মূলত হোটেল-রেস্তোরাঁয়। সেক্ষেত্রে বলা যায়, সাধারণ মানুষের ওপর সরাসরি এই দাম বৃদ্ধির প্রভাব নেই। তবে হোটেল-রেস্তোরাঁয় খাবারের দাম বাড়ার সম্ভাবনা আগামী দিনে প্রবল। কারণ পরপর টানা ৪ মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল।

বর্তমানে ৮২৯ টাকাতে পাওয়া যাচ্ছে ১৪ কেজির সিলিন্ডার। সেই দাম অপরিবর্তিত থাকছে। তবে এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১ হাজার ৯১১ টাকা ৫০ পয়সা। আগের থেকে ৬১ টাকা দাম বাড়ানো হয়েছে তার। ওয়েল মার্কেটিং সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিন আন্তর্জাতিক বাজারে অপরিশেধিত পেট্রোলিয়ামের দাম পর্যালোচনা করে সিলিন্ডারের দামে বদল আনে। এবারও তাই হয়েছে। 

কোন শহরে কত দাম

মাসের শুরুতেই দাম পরিবর্তনে এক একটি শহরে একেক দামে মিলবে এলপিজি সিলিন্ডার। কলকাতায় এখন ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের খরচ পড়বে ১ হাজার ৯১১.৫০ টাকা। দিল্লিতে তার দাম ১ হাজার ৮০২ টাকা এবং মুম্বইয়ে ১ হাজার ৭৫৪.৫০ টাকা। মুম্বইয়ে ১ হাজার ৭৫৪ টাকা এবং চেন্নাইয়ে এই সিলিন্ডার পাওয়া যাবে ১ হাজার ৯৬৪.৫০ টাকায়। 


```