Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নেওয়ার্কের সমস্যা ভেবে ১১ লাখ খুইয়ে ফেললেন মহিলা, কীভাবে ফাঁদ পাতছে প্রতারকরা?

মোবাইলে হঠাৎ নেটওয়ার্ক চলে যাওয়ায় বিপত্তি। মুম্বইয়ের এক মহিলা ই-সিম জালিয়াতির ফাঁদে পড়ে কয়েক মিনিটেই খুইয়ে ফেললেন ১১ লাখ টাকা।

নেওয়ার্কের সমস্যা ভেবে ১১ লাখ খুইয়ে ফেললেন মহিলা, কীভাবে ফাঁদ পাতছে প্রতারকরা?

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 12 February 2026 13:50

দ্য ওয়াল ব্যুরো: মোবাইলে হঠাৎ নেটওয়ার্ক (Network) চলে গিয়েছে, ভাবছেন সামান্য টেকনিক্যাল সমস্যা? মুম্বইয়ের (Mumbai) এক মহিলার ক্ষেত্রে সেই ভুল ধারণাই হল কাল। কয়েক মিনিটে হাপিস ১১ লক্ষ টাকা।

জানা গেছে, ই-সিম জালিয়াতির (e-SIM Fraud) নতুন কৌশলে ফাঁদ পেতে বসেছিল সাইবার অপরাধীরা। ঘটনায় সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার সুরক্ষা শাখা I4C (Indian Cyber Crime Coordination Centre)।

I4C-এর সরকারি এক্স (X) হ্যান্ডলের মাধ্যমে জানানো হয়েছে, মহিলাকে টার্গেট করা হয় ই-সিম প্রতারণার ফাঁদে ফেলে। অভিযোগ, টেলিকম সংস্থার কাস্টমার কেয়ার (Customer Care) প্রতিনিধি সেজে ফোন করে প্রতারকরা তাঁর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। কখনও নেটওয়ার্ক ঠিক করার নাম করে, কখনও বা সিম আপগ্রেডের (SIM Upgrade) ছুতোয়। এরপরই তাঁর নামে জারি করা হয় নতুন ই-সিম। ফলে মহিলার মূল নম্বর চলে যায় প্রতারকের নিয়ন্ত্রণে। আর সেই সুযোগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ১১ লক্ষ টাকা।

সাইবার বিশেষজ্ঞদের মতে, ই-সিম প্রতারণা মূলত সিম-সোয়াপ (SIM Swap) কেলেঙ্কারির নতুন রূপ। মোবাইল নম্বর দখলে নিতে পারলেই প্রতারকরা সহজেই পেয়ে যায় ওটিপি (OTP), তারপর ব্যাঙ্কিং তথ্য, তার পরেই আর্থিক সর্বনাশ।

টেলিকম অপারেটরদের (Telecom Operators) পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ, কোনও সংস্থা ফোন করে সিম আপগ্রেড করতে বলে না। যদি কল বা ডেটা নিয়ে সমস্যা হয়, সরাসরি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে, প্রয়োজনে নিকটবর্তী স্টোরে যেতে হবে। সন্দেহজনক নম্বর থেকে আসা এমন ফোন কল এড়ানোই একমাত্র উপায়।

টেলিকম দফতরের (Department of Telecommunications) নিয়ম অনুযায়ী, বৈধ কোম্পানি বা ব্যাঙ্কিং সংক্রান্ত ফোন আসে ১৬০০ বা ১৪০ সিরিজের নম্বর থেকে। প্রতারকরা সাধারণত ল্যান্ডলাইন বা ১০ অঙ্কের মোবাইল নম্বর ব্যবহার করে।

যদি এমন সন্দেহজনক কল আসে, তৎক্ষণাৎ রিপোর্ট করুন সঞ্চার সাথী (Sanchar Saathi) অ্যাপ বা ওয়েবসাইটে। অথবা সরাসরি সাইবার হেল্পলাইন ১৯৩০ (Cybercrime Helpline 1930) নম্বরে ফোন করুন। দ্রুত অভিযোগ জানানোই আরও বড় জালিয়াতি আটকানোর প্রথম ধাপ।


```