Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকসভায় অনলাইন গেমিং বিল ধ্বনি ভোটে পাশ, শাস্তি ৩ বছর জেল, কোটি টাকা জরিমানা

এই ধরনের জুয়া খেলার মাধ্যমে মানুষের মনে নেশা ধরিয়ে দেওয়া, অর্থ তছরুপ এবং আর্থিক প্রতারণা বন্ধ করা। এদিনই সকালে এই বিল পেশ করা হয়।

লোকসভায় অনলাইন গেমিং বিল ধ্বনি ভোটে পাশ, শাস্তি ৩ বছর জেল, কোটি টাকা জরিমানা

ধ্বনি ভোটে পাশ হওয়ার পরই লোকসভা দিনের মতো মুলতুবি ঘোষণা হয়।

শেষ আপডেট: 20 August 2025 18:32

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সংসদে পেশ করা প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং খসড়া আইন ধ্বনি ভোটে পাশ হয়ে গেল। এর লক্ষ্য হল, এই ধরনের জুয়া খেলার মাধ্যমে মানুষের মনে নেশা ধরিয়ে দেওয়া, অর্থ তছরুপ এবং আর্থিক প্রতারণা বন্ধ করা। এদিনই সকালে এই বিল পেশ করা হয়। বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামান্য কিছু কথার মধ্য দিয়ে লোকসভায় পেশ হওয়া বিল নিয়ে বিরোধীরা তীব্র আপত্তি তোলেন। ধ্বনি ভোটে পাশ হওয়ার পরই লোকসভা দিনের মতো মুলতুবি ঘোষণা হয়।

এই খসড়া আইনে অনলাইন গেমিংয়ের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারির কথাও রয়েছে। উল্লেখ্য, দেশের বিখ্যাত অভিনেতা-খেলোয়াড়দের এই বিজ্ঞাপনে দেখা যায়। এছাড়াও ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলিকে অর্থ হস্তান্তর বন্ধ করার বিধিও থাকছে।

সমস্ত অনলাইন বেটিং এবং জুয়া খেলা বন্ধ করবে এই আইন। অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস থেকে অনলাইন জুয়া যেমন- পোকার, রামি ও অন্যান্য তাস খেলা এবং অনলাইন লটারি বেআইনি ঘোষিত হবে। এই পদক্ষেপে দেশের ৩৮০ কোটি ডলারের গেমিং ব্যবসার পায়ে কুড়ুল পড়তে চলেছে। কারণ এই গেমিং ব্যবসায় বিদেশি বিনিয়োগকারীদের টেনেছিল। কাল্পনিক খেলার অ্যাপ যেমন- ড্রিম ইলেভেন, গেমস ২৪x৭ এবং মোবাইল প্রিমিয়ার লিগে বিদেশিরাও আকৃষ্ট হয়েছিলেন।

বিলে রয়েছে, অনলাইন গেমিং শাস্তিযোগ্য অপরাধ। এতে ৩ বছর পর্যন্ত জেল ও কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে।


```