Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

গৃহকর্মে নিপুণ ‘ঘরোয়া’ রোবট বানাচ্ছে এলজি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করবে

টিভি, ফ্রিজ অনেক হল। এবার এলজি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে রোবট তৈরি করছে।

গৃহকর্মে নিপুণ ‘ঘরোয়া’ রোবট বানাচ্ছে এলজি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করবে

শেষ আপডেট: 30 December 2023 19:07

দ্য ওয়াল ব্যুরো: ঘর ঝাড়ামোছা বাকি, তা করে দেবে। ঘর গোছানো, জামাকাপড় ইস্ত্রি করা—একেবারে নিখুঁতভাবে করবে। বাড়ির পোষ্যের দেখাশোনা, তাদের খাবার খাওয়ানো এসবও করবে। আপনি কিছু বললে চট করে বুঝে নিয়ে আপনার সেবায় হাজির হয়ে যাবে। যা যা দরকার সব হাতের কাছে এনে দেবে। জটিল কাজও করে দেবে নির্ভুলভাবে। এতসব সুবিধা পেতে হলে একটা রোবট কিনতেই হবে। এলজি তেমন ‘ঘরোয়া’ রোবটই বানাচ্ছে।

টিভি, ফ্রিজ অনেক হল। এবার এলজি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে রোবট তৈরি করছে। চারচাকায় ঘুরবে, কুতকুতে চোখ মেলে চাইবে, ছোট ছোট হাতে ঘরের সব কাজ গুছিয়ে করবে। ছোটখাটো এআই রোবট খুব তাড়াতাড়ি বাজারে আনবে এলজি।

জানা গেছে, নতুন বছরে কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে এই ‘স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট’ রোবট লঞ্চ করবে এলজি। বড়সড় কোনও যন্ত্রমানব নয়, ছোট চারচাকার উপর তৈরি ডিভাইস যা সারা বাড়িতে ঘুরে বেড়িয়ে কাজ করবে। বুঝবে মানুষের ভাষা, এমনকী পশুর ভাষাও। নতুন নতুন জিনিস শিখবে, যা কাজ করতে নির্দেশ দেওয়া হবে তাই করবে। চাইলে ঘরের যে কোনও কাজ শিখিয়ে পড়িয়ে নেওয়া যাবে। যে কোনও ছবি চিনতে ও শণাক্ত করতে পারবে।

সবচেয়ে বড় কথা হল, বাড়ি না থাকলে পোষ্যের দেখাশোনা করতে পারবে এই রোবট। যাঁদের বাড়িতে পোষ্য আছে, তাঁরা এমনিতেও চিন্তায় থাকেন। কোথাও ঘুরতে গেলে বা অফিস গেলে তখন চিন্তা বাড়ে। এলজির ইঞ্জিনিয়াররা দাবি করেছে, পোষ্য কী খাচ্ছে, কী করছে ইত্যাদি দায়িত্ব সামলানোর কাজ এই এআই রোবটই একদম মানুষের মতো করতে পারবে। বাড়িতে যা হবে তার সব খবর আপনার কাছে পৌঁছে দেবে সে। কোনও বিপদ ঘটলে বা অপ্রীতিকর ঘটনা ঘটলে, তার খবরও পৌঁছে যাবে দ্রুত। কোনও বিপদ ঘটার সম্ভাবনা থাকলে আগাম সতর্কও করবে সেই রোবট।

এলজি জানিয়েছে, অফিসে বা বাইরে থেকেই মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে সেই রোবটকে। পাশাপাশি বাড়িতে যা যা বৈদ্যুতিক ডিভাইস রয়েছে তা সব কানেক্ট করা যাবে এতে। ফ্যান, লাইট, টিভি ফ্রিজ এমনকী ল্যাপটপও চালিয়ে দিতে পারবে রোবট। এতে থাকবে একাধিক ক্যামেরা এবং সেন্সর। মুখ দেখে চিনে নিতে পারবে। অচেনা কেউ এলে সেটাও জানাতে পারবে। বাড়ির তাপমাত্রা এবং এয়ার কোয়ালিটিও কন্ট্রোল করতে পারবে এআই রোবট। বাড়ির নিরাপত্তার দায়িত্বও নিতে পারবে। এলজি দাবি করেছে, একদম পারফেক্ট হোম অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠবে এআই রোবট।


```