Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

কৃষ্ণসার হরিণকে খেল চিতা, ঘটনার সাক্ষী আরও ৭টির 'শক'-এ মৃত্যু

২-৩ বছর বয়স হবে ওই চিতাবাঘটির। হঠাৎই ১ জানুয়ারি ভোরের দিকে পার্কের পাঁচিল টপকে ভিতরে ঢোকে।

কৃষ্ণসার হরিণকে খেল চিতা, ঘটনার সাক্ষী আরও ৭টির 'শক'-এ মৃত্যু

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 5 January 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গুজরাত। স্ট্যাচু অফ ইউনিটির কাছে একটি চিতাবাঘের হামলায় মৃত্যু হল কৃষ্ণসার হরিণের। ভয়ে মারা গেল আরও সাত। খেই হারিয়ে ফেলেছে বন দফতর। কোথা থেকে কী হয়ে গেল বুঝতেই পারছেন না তাঁরা। এখনও ঘটনার কথা ভাবলে অবাক হচ্ছেন। 

বন দফতর সূত্রে খবর, ২-৩ বছর বয়স হবে ওই চিতাবাঘটির। হঠাৎই ১ জানুয়ারি ভোরের দিকে পার্কের পাঁচিল টপকে ভিতরে ঢোকে। একটি কৃষ্ণসার হরিণকে হত্যা করে। যা দেখে শক পেয়ে মৃত্যু হয় আরও সাতটি কৃষ্ণসার হরিণের। আটটি হরিণের দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পরে কবর দেওয়া হয়। 

এবিষয়ে ডেপুটি কনসারভেটর অফ ফরেস্ট অগ্নিশ্বর ভ্যাস বলেন, 'এই কেভাদিয়া ডিভিশন চিতাবাঘের জন্য বিখ্যাত। এখানে এমন ঘটনা এই নতুন। বহু বছর ধরেই এখানে চিতাবাঘ ও হরিণ রয়েছে।'

এই ঘটনার পর কিছুদিন পার্ক বন্ধ থাকে। পর্যটকদের ঢুকতে দেওয়া হয়নি। পরে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়। পার্কে ৪০০ সিসিটিভি ক্যামেরা রয়েছে। ২৪ ঘণ্টা তা মনিটর করা হয়। চিতাবাঘ এলেই তা দ্রুত ক্যামেরায় ধরা পড়ে। 

অগ্নিশ্বর ভ্যাস জানান, চিতাবাঘটি এখনও এলাকা থেকে চলে গেছে কিনা সে নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে, মনে করা হচ্ছে আর এই এলাকায় নেই। 


```