Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ভোট ঘোষণার পরই কেরলে প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, নাম চূড়ান্ত করতে পারেনি কংগ্রেস, বিজেপি

তৃতীয়বার ক্ষমতা ধরে রাখতে পিনারাইয়ের উপরেই ভরসা রেখেছে সিপিএমের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। দেশে একমাত্র দক্ষিণের এই রাজ্যেই সিপিএম ক্ষমতায় আছে। ফলের দলের কাছে বিধানসভার এই নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াই।

ভোট ঘোষণার পরই কেরলে প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, নাম চূড়ান্ত করতে পারেনি কংগ্রেস, বিজেপি

কেরলে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 March 2026 08:52

দ্য ওয়াল ব্যুরো: ভোট ঘোষণা হতেই কেরলে (Kerala) প্রার্থী তালিকা প্রকাশ করে প্রচারে নয়া মাত্রা যোগ করল ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (LDF)। রাজ্যের ১৪০টি আসনের মধ্যে রবিবার ভোট ঘোষণার ঘন্টাখানেকের মধ্যে ১১১টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামেরা। এর মধ্যে সিপিএম ৮৬ এবং সিপিআই ২৫টি আসনে প্রার্থী ঘোষণা করে। বাকি আসনগুলিতে আরএসপি সহ বামেদের বাকি শরিকরা প্রার্থী দেবে। এবার ছয়টি আসনে বাম গণতান্ত্রিক জোট নির্দল প্রার্থীদের সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রার্থী ঘোষণার পরই প্রচারের কর্মসূচিও ঘোষণা করে দিয়েছে বাম জোট। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) তাঁর বর্তমান আসন ধারমাধম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ সোমবার রাজধানী তিরুবনন্তপুরমের জনসভা দিয়ে বামজোট আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে। প্রধান বক্তা মুখ্যমন্ত্রী পিনারাই। তিনি দীর্ঘদিনের রীতি ভেঙ্গে টানা দু দফায় দলকে ক্ষমতায় এনেছেন।

তৃতীয়বার ক্ষমতা ধরে রাখতে পিনারাইয়ের উপরেই ভরসা রেখেছে সিপিএমের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। দেশে একমাত্র দক্ষিণের এই রাজ্যেই সিপিএম ক্ষমতায় আছে। ফলের দলের কাছে বিধানসভার এই নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াই।

অন্যদিকে, বাম সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতাকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে মরিয়া কংগ্রেস। যদিও হাত শিবির এখনও নিজেদের লড়াইয়ের জন্য প্রস্তুত করতে পারেনি।

অন্যদিকে, বিজেপি তাদের প্রার্থী তালিকা নিয়ে বুধবার বৈঠক ডেকেছে। দিল্লিতে দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকের পর সেখানেই প্রার্থী তালিকা (Election Candidate List) ঘোষণা করবে দল। রাজ্যের ১৪০টি আসনেই লড়াই করতে চায় পদ্মশিবির। রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর প্রতিদ্বন্দ্বিতা করবেন তিরুবনন্তপুরম জেলার নেমম কেন্দ্র থেকে।

এদিকে, কংগ্রেসও (Congress) এখনও পর্যন্ত প্রার্থী তালিকার ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। হাত-শিবিরের নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার (UDF) শরিকদের সঙ্গে কংগ্রেসের এখনও আসন নিয়ে বোঝাপড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি। তাছাড়া শশী তারুর কিংবা অন্য কোন নেতাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে কিনা এ‌ নিয়েও দলের মধ্যে জোর জলঘোলা চলছে।


```