Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

বৈষ্ণোদেবীর পথে ধসে মৃত ২ মহিলা, জখম বহু

মন্দিরের তিন কিমি দূরে ধসের কবলে লোহার ছাউনি ভেঙে পড়েছে।

বৈষ্ণোদেবীর পথে ধসে মৃত ২ মহিলা, জখম বহু

বৈষ্ণোদেবী মন্দির ও বিগ্রহ।

শেষ আপডেট: 2 September 2024 16:31

দ্য ওয়াল ব্যুরো: জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার নতুন যাত্রাপথেও ধস নেমে ২ মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকজন। সোমবার জম্মুর রিয়াসি জেলার পঞ্চির কাছে দুপুরের পর দুর্ঘটনাটি ঘটে। মন্দিরের তিন কিমি দূরে ধসের কবলে লোহার ছাউনি ভেঙে পড়েছে। তার ভিতরে কয়েকজনের আটকে থাকার আশঙ্কাও রয়েছে।

শ্রীমাতা বৈষ্ণোদেবী তীর্থ বোর্ডের প্রধান জানান, নতুন তৈরি করা যাত্রাপথে আচমকাই দুপুর থেকে পাথর ও পাথরের চাঁই ছিটকে আসতে থাকে। বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নেমেছে। সূত্রে জানা গিয়েছে, মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তীর্থযাত্রীরা।

প্রসঙ্গত, ২০২২ সালের নিউ ইয়ার্স ডে-তে বৈষ্ণোদেবীতে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ১৬ জন। এদিন দুপুর ২টো ৩৫ মিনিট নাগাদ হেলিপ্যাডের কাছে ধস নামে। ধসের ফলে পাহাড়ের একটি বিশাল দেওয়াল রাস্তার উপর ভেঙে পড়ে। তাতেই দুই মহিলা ছিটকে গভীর খাদে পড়ে যান। এক নাবালিকাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


```