Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'বেপরোয়া' কুণাল কামরা, নির্মলা সীতারামনের কর প্রস্তাব 'হাওয়া হাওয়াই...'

নির্মলা সীতারামনকে কটাক্ষ করে কামরা লিখেছেন, আপকা ট্যাক্স কা পইসা হো রহা হ্যায় হাওয়া হাওয়াই।

'বেপরোয়া' কুণাল কামরা, নির্মলা সীতারামনের কর প্রস্তাব 'হাওয়া হাওয়াই...'

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ব্যঙ্গগানের চাঁদমারি করেছেন

শেষ আপডেট: 26 March 2025 15:12

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক ব্যঙ্গ-কৌতুকশিল্পী কুণাল কামরার 'বেপরোয়া' মনোভাবকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে দমানো যাচ্ছে না। বুধবার মুম্বই পুলিশ আর একপ্রস্থ তলবি বার্তা পাঠালেও এদিনই কুণাল ফের একটি প্যারোডি ভিডিও বাজারে ছেড়েছেন। যাতে প্রচ্ছন্নে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ব্যঙ্গগানের চাঁদমারি করেছেন বলে ইঙ্গিত মিলেছে।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে 'গদ্দার' বলে বিতর্কের শিরোনামে আসা কুণাল কামরা বুধবার তাঁর এক্স হ্যান্ডলে করা পোস্টে বলিউডের 'মিস্টার ইন্ডিয়া' ছবির চিরকালীন জনপ্রিয় গান 'হাওয়া হাওয়াই...' গানের প্যারোডিটি ছেড়েছেন। রিপোস্ট করা এই ভিডিওটি মুম্বইয়ের সেই হ্যাবিট্যাট স্টুডিওর অনুষ্ঠানেই শুনিয়েছিলেন কামরা। নির্মলা সীতারামনকে কটাক্ষ করে কামরা লিখেছেন, আপকা ট্যাক্স কা পইসা হো রহা হ্যায় হাওয়া হাওয়াই।

দেশের যান নিয়ন্ত্রণে ব্যর্থতা ও সেতু ভেঙে পড়া নিয়ে তাঁর প্যারোডির অংশ নিয়ে লিখেছেন. ট্রাফিক বড়ানে ইয়ে হ্যায় আয়ি, ব্রিজেস গিরানে ইয়ে হ্যায় আয়ি, কহতে হ্যায় ইসকো তানাশাহি। তাঁর প্যারোডির কথায় রয়েছে, লোগোঁ কি লুটনে কামাই, শাড়িওয়ালি দিদি আয়ি, স্যালারি চুরানে ইয়ে হ্যায় আয়ি, মিডল ক্লাস দাবানে ইয়ে হ্যায় আয়ি, পপকর্ন খিলানে ইয়ে হ্যায় আয়ি, কহতে হ্যায় ইসকো নির্মলা তাই।

এদিকে, মুম্বই পুলিশ বুধবার ফের এক তলবি নোটিসে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছে। বর্তমানে পুদুচেরিতে থাকা ৩৬ বছরের এই কৌতুকশিল্পী মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে দেখা করার জন্য এক সপ্তাহ সময় চান। কিন্তু, মুম্বই পুলিশ সেই আর্জি নাকচ করে দিয়েছে। 


```