Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মৃত্যুমিছিল নিয়ে হইচইয়ের মাঝেই জন্ম কুম্ভ-গঙ্গা-যমুনার, মহাকুম্ভে পৃথিবীর আলো দেখল ১২ শিশু

কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু পুণ্যার্থীর। যা নিয়ে এখনও চর্চা অব্যাহত। এই আবহে সামনে এল নতুন তথ্য। মৃত্যুমিছিল নিয়ে হইচইয়ের মাঝেই নতুন জীবনের আলোও ফুটছে 'অভিশপ্ত' কুম্ভে। 

মৃত্যুমিছিল নিয়ে হইচইয়ের মাঝেই জন্ম কুম্ভ-গঙ্গা-যমুনার, মহাকুম্ভে পৃথিবীর আলো দেখল ১২ শিশু

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 February 2025 12:11

দ্য ওয়াল ব্যুরো: কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু পুণ্যার্থীর। যা নিয়ে এখনও চর্চা অব্যাহত। এই আবহে সামনে এল নতুন তথ্য। মৃত্যুমিছিল নিয়ে হইচইয়ের মাঝেই নতুন জীবনের আলোও ফুটছে 'অভিশপ্ত' কুম্ভে। 

যে মহাকুম্ভে এলে পাপ ধুয়ে যায়, সেই পুণ্যভূমেই জন্ম নিল ১২ শিশু। এখনও মেলা শেষ হতে ঢের দেরি আছে। তাই সদ্যোজাতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

মেলায় আসা ভক্তদের সুবিধার্থে একাধিক মেডিক্যাল ক্যাম্প গড়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। সেখানে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। শুধু তাই নয়, একটা হাসপাতালও রয়েছে প্রয়াগ সংলগ্ন এলাকায়। সেখানে আইসিইউ, অস্থায়ী লেবার রুম, জেনারেল ওয়ার্ড সবই রয়েছে।

মেলায় বিভিন্ন বয়সের মানুষ আসছেন। তাঁদের মধ্যে কোনও প্রসূতিও থাকতেই পারেন। এই ভাবনা থেকে যাবতীয় ব্যবস্থা করেছিল যোগী প্রশাসন। বাস্তবে একাধিক প্রসূতি মহিলা মেলায় এসেছেন। এঁদের মধ্যে অনেকেই প্রসব যন্ত্রণা নিয়ে সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি হন। যেহেতু প্রসবের যাবতীয় ব্যবস্থা ছিল, তাই মেলা প্রাঙ্গণেই সন্তানের জন্ম দিতে পেরেছেন তাঁরা। সদ্যোজাতদের কারও কারও নাম রাখা হয়েছে, কুম্ভ-গঙ্গা-যমুনা। 

১৪৪ বছর পর আয়োজন হয়েছে এই মেলার। অন্যান্য বার যা হয় তা মহাকুম্ভ নয়। তাই ভিড় হলেও, এবারের পরিসংখ্যান ছাপিয়ে যায় না। যে কারণে স্বাভাবিক ভাবেই দেশজুড়ে চর্চায় রয়েছে কুম্ভ। কখনও সাধুদের কীর্তিকলাপ, কখনও অগ্নিকাণ্ডের মতো ঘটনায় শিরোনামে নিজের জায়গা বজায় রেখেছে এই মেলা। এবার পৃথিবীর আলো দেখা কুম্ভ-গঙ্গা-যমুনাদের বার্থ সার্টিফিকেটে লেখা হবে জন্মস্থান 'কুম্ভমেলা'। 


```