Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

গণতন্ত্রের হত্যা রুখব, চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নিয়ে বলল সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের সামনে সোমবার ভোট কক্ষের সিসি ক্যামেরায় বন্দি ভিডিও চালানো হয়। তাতে স্পষ্ট প্রিসাইডিং অফিসার কিছু ব্যালট পেপারের উপর আঁকিবুকি করছেন। প্রধান বিচারপতি সেই দৃশ্য দেখে বলেন, এ তো গণতন্ত্রের হত্যা। 

গণতন্ত্রের হত্যা রুখব, চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নিয়ে বলল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 5 February 2024 18:08

দ্য ওয়াল ব্যুরো: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার, ভোট কক্ষের ভিডিও এবং অন্যান্য নথি আদালতে জমা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবারের মধ্যে ওইসব নথিপত্র পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিসে জমা করতে বলা হয়েছে। সেই সঙ্গে শীর্ষ আদালত মন্তব্য করেছে, আদালত গণতন্ত্রের হত্যার চেষ্টা রুখবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের সামনে সোমবার ভোট কক্ষের সিসি ক্যামেরায় বন্দি ভিডিও চালানো হয়। তাতে স্পষ্ট প্রিসাইডিং অফিসার কিছু ব্যালট পেপারের উপর আঁকিবুকি করছেন। প্রধান বিচারপতি সেই দৃশ্য দেখে বলেন, এ তো গণতন্ত্রের হত্যা। 

গত শুক্রবার মেয়র নির্বাচনে পরাজিত আপ প্রার্থী কুলদীপ ধালোরের দায়ের করা মামলায় শীর্ষ আদালত চণ্ডীগড় পুর নিগমের আগামী বুধবারের বোর্ড বৈঠকও বাতিল করতে বলেছে। 

মেয়র নির্বাচনে সংখ্যার হিসাবে আপ ও কংগ্রেসের প্রার্থী কুলদীপের জেতার কথা ছিল। কিন্তু বিজেপির প্রার্থী তথা বর্তমান মেয়র মনোজ সোনকর বিপুল ব্যবধানে জিতে যান। যদিও আপ ও কংগ্রেসের সঙ্গে ১৬ কাউন্সিলরের সমর্থন ছিল। বিজেপির ঝুলিতে ছিল ১২ জনের সমর্থন। 

ভোট গণনার সময় দেখা যায় প্রিসাইডিং অফিসার আটটি ব্যালট পেপার বাতিল করে দিয়েছেন। আপ কংগ্রেসের অভিযোগ, প্রিসাইডিং অফিসার নিজেই ব্যালট পেপারগুলি নষ্ট করে দেন। এই সুযোগে জিতে যান বিজেপি প্রার্থী। 

সোমবার শীর্ষ আদালত ভোট কক্ষের ভিডিও দেখে বিস্ময় প্রকাশ করে বলে, এভাবে কেউ গণতন্ত্রকে হত্যা করবে তা কিছুতেই মানা যায় না। আদালত উপযুক্ত পদক্ষেপ করবে।


```