Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

জমির কাগজ নিয়ে বিবাদ! বাবাকে কুপিয়ে খুন করে, বন্দুকের ভয় দেখিয়ে পুলিশকেও আটকে রাখল ছেলে

কেরালার ত্রিশূরে পারিবারিক জমি সংক্রান্ত বিবাদে চাঞ্চল্য। বাবাকে ধারালো অস্ত্রে কোপানোর পর বন্দুকের ভয় দেখিয়ে পুলিশকেও আটকে রাখে ছেলে বিষ্ণু। চার ঘণ্টা টানটান উত্তেজনার পর আত্মসমর্পণ। মানসিক ভারসাম্যহীনতার সন্দেহ।

 

জমির কাগজ নিয়ে বিবাদ! বাবাকে কুপিয়ে খুন করে, বন্দুকের ভয় দেখিয়ে পুলিশকেও আটকে রাখল ছেলে

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 October 2025 09:24

দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক জমি সংক্রান্ত কাগজ নিয়ে দিনের পর দিন ঝামেলা লেগেই থাকত। সেই বিষয়কেই কেন্দ্র করে কেরালার ত্রিশূরে ঘটে গেল এক সাংঘাতিক ঘটনা। বাবাকে ধারালো অস্ত্র (ম্যাচেটি) দিয়ে আঘাত করার পর অভিযুক্ত যুবক পুলিশের চোখে ধুলো দিতে নিজেকে ঘরে আটকে রেখে আত্মহত্যার হুমকি দেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ত্রিশূরের মুত্রাথিক্কারা এলাকার শিবাক্ষেত্রম মন্দিরের কাছে ঘটেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম বিষ্ণু, যিনি তাঁর বাবা, পেশায় অটোচালক শিবন-কে জমির নথি সংক্রান্ত ঝগড়ার পর আক্রমণ করেন। শিবন গুরুতরভাবে মাথা ও গলায় আঘাত পেয়েছেন এবং বর্তমানে ত্রিশূর মেডিক্যাল কলেজে কোমায় জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শিবন ও তাঁর স্ত্রী বিষ্ণুর ভাড়া বাড়িতে গিয়েছিলেন জমি সংক্রান্ত কাগজের খোঁজ নিতে। অভিযোগ, বিষ্ণু তাঁদের জানান যে তিনি কাগজগুলো কুয়োয় ফেলে দিয়েছেন। এরপরই কথা কাটাকাটি মারাত্মক আকার নেয়। বিষ্ণু প্রথমে রান্নাঘরে বাবাকে কোপ মারেন এবং পরে ধারালো অস্ত্র হাতে বাবার পিছু ধাওয়া করেন। শিবনের স্ত্রী ও এক আত্মীয় কোনওমতে পালাতে সক্ষম হন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে দ্রুত পুলিশ ও দমকল বাহিনী বিষ্ণুর বাড়িটি ঘিরে ফেলে। বিষ্ণু ছুরি হাতে নিজেকে বাড়ির দোতলায় আটকে রাখেন এবং পুলিশ ভেতরে ঢুকলে আত্মহত্যা করার হুমকি দেন। প্রায় চার ঘণ্টা ধরে পুলিশ ও স্থানীয়রা জানালা এবং টিনের চাল ভেঙে তাঁকে নিরস্ত্র করার চেষ্টা করেন। একসময় তিনি পাশের বাড়ির ছাদে লাফিয়ে ওঠেন এবং ভিড়কে দূরে রাখতে নিজের গলায় ছুরি চেপে ধরে রাখেন।

অবশেষে বিকেল ৫:৩০ নাগাদ পুলিশ স্থানীয়দের সহায়তায় বিষ্ণুকে আত্মসমর্পণ করতে রাজি করান। এরপরই পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, বাবা-মায়ের থেকে আলাদা থাকা বিষ্ণু মাঝে মাঝেই বাড়িতে একা অদ্ভুত তান্ত্রিক আচার-অনুষ্ঠান করতেন। পুলিশের সন্দেহ, বিষ্ণুর মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকতে পারে। তাঁকে পরীক্ষার জন্য ত্রিশূর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। পুদুকাদ পুলিশ জানিয়েছে, হাসপাতালে তাঁর জবানবন্দি রেকর্ড করার পরই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।


```