Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

১৮ কোটির ঋণ নিয়ে প্রীতি জিন্টার বাউন্সারে মাথা বাঁচাতে নাজেহাল কংগ্রেস

প্রীতি জিন্টার বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ, তিনি একটি সমবায় ব্যাঙ্ক থেকে ১৮ কোটি টাকা ঋণ নিয়েছিলেন।

১৮ কোটির ঋণ নিয়ে প্রীতি জিন্টার বাউন্সারে মাথা বাঁচাতে নাজেহাল কংগ্রেস

প্রীতি জিন্টা। ফাইল ছবি।

শেষ আপডেট: 25 February 2025 16:02

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী ও আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাবের সহ-মালকিন প্রীতি জিন্টার সঙ্গে কেরল কংগ্রেসের বাগযুদ্ধ চরমে উঠল মঙ্গলবার। ১৮ কোটি টাকার ঋণ মকুব করানো নিয়ে প্রীতি জিন্টার সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ তোলে কেরল কংগ্রেস। যার পরিপ্রেক্ষিতে এদিন অভিনেত্রী কংগ্রেসকে জঘন্য 'গুজব ছড়ানোর' দায়ে কাঠগড়ায় তোলেন। যার জবাবে কংগ্রেস বলেছে, প্রীতি জিন্টা তাঁর বক্তব্যের সপক্ষে প্রমাণ দেখান এবং দাবি নিয়ে সব ধোঁয়াশা কাটিয়ে দিলেই হবে।

প্রীতি জিন্টার বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ, তিনি একটি সমবায় ব্যাঙ্ক থেকে ১৮ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। পরে তা শোধ না দিয়ে ঋণ মকুবের ব্যবস্থা করিয়ে নিয়েছেন বিজেপিকে ধরেকরে। এই দাবির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলি অভিনেত্রী বলেন, ১০ বছর আগেই তিনি এই ঋণ পুরোপুরি শোধ দিয়ে দিয়েছেন। কংগ্রেস ভুয়ো খবর ছড়াচ্ছে যা অত্যন্ত জঘন্য কাজ বলে মন্তব্য করেছেন তিনি।

কংগ্রেস বলেছে, কেরলের নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে ১৮ কোটি টাকা ঋণ নিয়েছিলেন প্রীতি জিন্টা। কিন্তু পরে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস বিজেপিকে দিয়ে সেই কর্জ পুরোপুরি মকুব করিয়ে নেন তিনি। কেরল কংগ্রেসের দাবি, গ্রাহকরা টাকার জন্য পথে বসে রয়েছেন। আর একজন এই ব্যাঙ্কেরই ১৮ কোটি টাকা শোধ না দিয়ে নিশ্চিন্তে বসে রয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি আরবিআই এক নির্দেশে নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্কে গচ্ছিত টাকা তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা করায় বহু গ্রাহক বিপদে পড়েছেন।

কংগ্রেসের এই তিরের জবাবে প্রীতি জিন্টা তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, না আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিজে হ্যান্ডল করি। আপনাদের লজ্জা হওয়া উচিত এরকম ভুয়ো খবর ছড়ানোর জন্য। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে, একটি রাজনৈতিক দল অথবা তাদের প্রতিনিধিরা ভুয়ো খবরকে উসকানি দিচ্ছে এবং জঘন্য গুজব রটিয়ে বেড়াচ্ছে! আর এর জন্য আমার নাম ও ভাবমূর্তিকে ব্যবহার করা হচ্ছে। আমি ঋণ নিয়েছিলাম এবং ১০ বছর আগে শোধ করেও দিয়েছিলাম। আশা করি, এবার অন্তত আপনারা বুঝতে পারবেন এবং ভুল বোঝাবুঝির শেষ করবেন।

এর পরে কেরল কংগ্রেস এক এক্সবার্তায় জানিয়েছে, আমাদের তরফে যদি কোনও ভুল হয়ে থাকে, তাহলে তার জন্য আমরা তা স্বীকার করছি। ব্যাখ্যার জন্য আপনাকে ধন্যবাদ। প্রসঙ্গত, ওই ব্যাঙ্কের উপর আরবিআই বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে। যাতে গ্রাহকদের আগামী ৬ মাস টাকা তোলা বন্ধ করা হয়েছে এবং নতুন কোনও ঋণ মঞ্জুর করাতেও বেড়ি পরিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।


```