নিশিমা প্রিয়া কেরলের পালাকাডের আদি বাসিন্দা। বর্তমানে তিনি ইয়েমেনের কারাগারে বন্দি।

নিশিমা প্রিয়া
শেষ আপডেট: 14 July 2025 10:17
দ্য ওয়াল ব্যুরো: নিশিমা প্রিয়ার প্রাণ রক্ষায় শেষ মুহূর্তে যুদ্ধকালীন তৎপতা শুরু হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে এক মামলায় নিশিমার প্রাণ রক্ষায় ভাতের বিদেশ মন্ত্রকের করণীয় নিয়ে শুনানি হবে। নিশিমার পরিবার শীর্ষ আদালতে আর্জি জানিয়েছে, ভারত সরকারকে কোর্ট বলুক নার্সের প্রাণ রক্ষায় ইয়েমেনি প্রশাসনের উপর চাপ তৈরি করতে।
এদিকে, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন তিনি নিজে যেন ইয়েমেনের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেন। তিরুবনন্তপুরনে বিজয়ন বলেছেন আমার বিশ্বাস প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে বেঁচে যেতে পারেন ওই নার্স। কেরলের কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী কেভি থমাসও প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে ইয়েমেন সরকারের সঙ্গে কথা বলার আর্জি জানিয়েছেন।
নিশিমা প্রিয়া কেরলের পালাকাডের আদি বাসিন্দা। বর্তমানে তিনি ইয়েমেনের কারাগারে বন্দি। ইয়েমেনি ব্যবসায়ী সহযোগীকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের আদালত। ইয়েমেনের প্রেসিডেন্টও তাঁর প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছে।
এদিকে, ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইয়েমেন কর্তৃপক্ষকে বোঝাতে। ৩৯ বছর বয়সি ওই নারী নার্সের চাকরি নিয়ে ইয়েমেলে গিয়েছিলেন। পরে নিজেই একটি একটি চিকিৎসা কেন্দ্র চালু করেন। ব্যবসায়িক গোলমাল থেকে তাঁর বিরুদ্ধে আর এক অংশীদারকে খুন করার অভিযোগ রয়েছে। তিনি ইয়েমেন থেকে পালিয়ে আসার সময় সে দেশের পুলিশ তাঁকে গ্রেফতার করে। খুনের ঘটনাটি ২০১৭ সালের। নিশিমার মৃত্যদণ্ড কার্যকর হওয়ার কথা ১৬ জুলাই, বুধবার। অর্থাৎ হাতে আর সময় নেই।