Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

মেঘভাঙা বৃষ্টিতে বন্ধ কেদারযাত্রা, আটকে ২০০ পুণ্যার্থী, বাঙালি ভক্তও বিপদের মুখে?

অতিভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত

মেঘভাঙা বৃষ্টিতে বন্ধ কেদারযাত্রা, আটকে ২০০ পুণ্যার্থী, বাঙালি ভক্তও বিপদের মুখে?

কেদারনাথের পথে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সড়ক-সেতু।

শেষ আপডেট: 1 August 2024 11:25

দ্য ওয়াল ব্যুরো: ফের বিপর্যয় কেদারনাথে। মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডের কেদার-যাত্রাপথের অধিকাংশ মূল রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু জলের তোড়ে ভেসে যাওয়ায় কেদারনাথ যাত্রা স্থগিত করে দিয়েছে প্রশাসন। প্রায় ২০০ পুণ্যার্থী আটকে পড়ে রয়েছেন। তার মধ্যে বাঙালি ভক্তরাও থাকতে পারেন বলে অনুমান।

বুধবার রাতে অতিভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। কেদারনাথ পথের রামবড়ায় দুটি সেতু জলের তোড়ে উড়ে গিয়েছে। ফলে দুদিকের যাত্রাপথ পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ড যোগাযোগকারী রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। রাস্তা ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় অন্তত ২০০ পুণ্যার্থী মাঝপথে আটকে পড়েছেন। পরিস্থিতি বিবেচনা করে আপাতত কেদারনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও সোনপ্রয়াগ ও ভীমবলীর মধ্যে রাস্তার ফুটপাথে ঘণ্টার পর ঘণ্টা বসে রয়েছেন পুণ্যার্থীরা।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী কিছু লোককে উদ্ধার করতে পারলেও এখনও বহু ভক্ত আটকে রয়েছেন। পুলিশ সুপার জানিয়েছেন, ভীমবলীর কাছে পুণ্যার্থীদের আটকে রাখা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে ২ জন ভেসে গিয়েছেন। গৌরীকুণ্ডের তপ্তকুণ্ড এবং ঘোড়া পড়াও সম্পূর্ণ নিশ্চিহ্ন।

পুলিশ-প্রশাসন জানিয়েছে, উত্তরাখণ্ডের ৫১টি রাস্তা ভেঙে গিয়েছে জলের তোড়ে। এদিকে, বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। কুমায়ুনের চারটি জেলা ও গাড়োয়ালের তিনটি জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ, বৃহস্পতিবার দুর্গত এলাকা পরিদর্শনে যেতে পারেন। তবে পুরোটাই নির্ভর করছে আবহাওয়ার গতিবিধির উপর। এদিন দুপুর নাগাদ গৌরীকুণ্ড হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে আকাশপথে দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন ধামি।


```