Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগ

কেদারনাথে চাঞ্চল্য! মাঝ আকাশে বায়ুসেনার চপার থেকে ছিঁড়ে পড়ল বিকল হেলিকপ্টার

দুর্ঘটনাটি ঘটেছে কেদারনাথ ও গৌচরের মাঝে ভীমবালির কাছে। ইতিমধ্যে সামনে এসেছে মাঝ আকাশে বায়ুসেনার চপার থেকে হেলিকপ্টার ছিঁড়ে পড়ার সেই ভিডিও।

কেদারনাথে চাঞ্চল্য! মাঝ আকাশে বায়ুসেনার চপার থেকে ছিঁড়ে পড়ল বিকল হেলিকপ্টার

দুর্ঘটনার আগের মুহূর্তের ছবি।

শেষ আপডেট: 31 August 2024 10:20

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে কেদারনাথে মাঝ আকাশে বায়ুসেনার চপার থেকে ছিঁড়ে পড়ল একটি বিকল হেলিকপ্টার! ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়।  

দুর্ঘটনাটি ঘটেছে কেদারনাথ ও গৌচরের মাঝে ভীমবালির কাছে। ইতিমধ্যে সামনে এসেছে মাঝ আকাশে বায়ুসেনার চপার থেকে হেলিকপ্টার ছিঁড়ে পড়ার সেই ভিডিও।

জানা যাচ্ছে, এদিন সকালে  কেদারনাথ ধামে অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে একটি হেলিকপ্টার বিকল হয়ে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় বায়ুসেনার এমআই-১৭ চপার। ওই চপারের সঙ্গে চেন দিয়ে বেঁধে এয়ার লিফট করে আনা হচ্ছিল বিকল হেলিকপ্টারটি। তখনই মাঝ আকাশে ঘটে দুর্ঘটনাটি।

চপারের সঙ্গে যে চেনের সাহায্যে হেলিকপ্টারটি বাঁধা ছিল, আচমকা সেটি ছিঁড়ে যায়। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, কাটা ঘুড়ির মতো গোঁত খেতে খেতে মাঝ আকাশ থেকে নীচে নামছে বিকল হেলিকপ্টারটি। 

সম্প্রতি প্রাকৃতিক বিপর্যযের কারণে কেদারনাথের একাধিক জায়গায় ধস নেমেছিল। ফলে গৌরিকুণ্ড ও কেদারনাথের মাঝে আটকে পড়েছিলেন বহু তীর্থযাত্রী। বায়ুসেনার কপ্টারে করে তাঁদের উদ্ধার করা হয়েছিল। এদিন কপ্টার ছিঁড়ে পড়ার ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জনমানসেও। 


```