Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

তল্লাশির পর কেসিআর-কন্যা কে কবিতা গ্রেফতার, আনা হচ্ছে দিল্লিতে

আয়কর দফতর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভারত রাষ্ট্র সমিতির নেত্রী, তেলঙ্গানা বিধান পরিষদ সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর-কন্যা কে কবিতাকে গ্রেফতার করল ইডি

তল্লাশির পর কেসিআর-কন্যা কে কবিতা গ্রেফতার, আনা হচ্ছে দিল্লিতে

K. Kavitha

শেষ আপডেট: 16 March 2024 04:01

দ্য ওয়াল ব্যুরো: আয়কর দফতর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভারত রাষ্ট্র সমিতির নেত্রী, তেলঙ্গানা বিধান পরিষদ সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর-কন্যা কে কবিতাকে গ্রেফতার করল ইডি। সূত্রে জানা গিয়েছে রাতের মধ্যেই তাঁকে রাজধানী দিল্লিতে নিয়ে আসা হতে পারে। শুক্রবার হায়দরাবাদের বাড়িতে তল্লাশি চলাকালীন তাঁকে আটক করে তদন্তকারী সংস্থা। শুক্রবার বিকেলে আচমকাই কবিতার বাড়িতে অভিযানে আসেন আয়কর এবং ইডি আধিকারিকরা। সূত্রে জানা গিয়েছে, দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে কে কবিতার বাড়িতে তল্লাশি শুরু হয়।

সূত্রে জানা গিয়েছে, নয়াদিল্লি থেকে দুই সংস্থার অন্তত ১০ আধিকারিক কবিতার বাড়িতে ঢুকেছেন। কেসিআর-কন্যা কবিতা এবং তাঁর স্বামী ডি অনিল কুমারের উপস্থিতিতেই তল্লাশি চলছে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কে কবিতা। তাঁকে আয়কর দফতর এবং ইডি একাধিকবার হাজিরার জন্য তলব করেছিল। কিন্তু, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এজেন্সির মুখোমুখি হওয়া এড়িয়ে গিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় কেসিআর লোকসভা ভোটের প্রার্থীতালিকা প্রকাশ করলেও মেয়েকে টিকিট দেননি। আশ্চর্যজনক মনে হলেও সত্যি বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও নিজামাবাদ লোকসভা কেন্দ্র থেকে এবার কবিতাকে টিকিট দেননি। নিজামাবাদ থেকে দুটি লোকসভা ভোটে দাঁড়িয়ে একবার জেতেন কবিতা। এবার তাঁকে বাদ দিয়ে প্রাক্তন বিধায়ক বাজিরেড্ডি গোবর্ধনকে প্রার্থী করেছেন কেসিআর। কবিতা ২০১৪ সালে কংগ্রেসকে হারিয়ে নিজামাবাদ থেকে সাংসদ হয়েছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, কেসিআর তাঁর ঘাড় থেকে পরিবারতান্ত্রিক রাজনীতির মালা খুলে ফেলতে চাইছেন। কংগ্রেস এবং বিজেপি উভয় দলেরই অভিযোগ তেলঙ্গানা রাজনীতিতে কেসিআরের পরিবারই রাজ করে। যেমন তাঁর ছেলে কেটিআর, মেয়ে কবিতা, দুই ভাইপো টি হরিশ রাও ও সন্তোষ কুমার। এই পরিবারভিত্তিক সরকার চালানোর জন্যই গতবছর বিধানসভা ভোটে দলের পরাজয় ঘটেছে। এবার মেয়েকে লোকসভার টিকিট বঞ্চিত করে সেই অপবাদ মুছে ফেলার চেষ্টা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।


```