Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বাঘের খাঁচায় বন্দি ৭ বনকর্মী! এ কী কাণ্ড ঘটালেন বন্য জন্তুদের উপদ্রবে ক্ষুব্ধ গ্রামবাসীরা

কর্ণাটকের বান্দিপুরে বন্য জন্তুর হামলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ৭ বনকর্মীকে বাঘের খাঁচায় আটকে রাখেন। ক্ষতিপূরণ ও দ্রুত পদক্ষেপের দাবিতে এই নাটকীয় প্রতিবাদ।

 

বাঘের খাঁচায় বন্দি ৭ বনকর্মী! এ কী কাণ্ড ঘটালেন বন্য জন্তুদের উপদ্রবে ক্ষুব্ধ গ্রামবাসীরা

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 September 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: কর্ণাটকের বনাঞ্চলে এক অদ্ভুত প্রতিবাদের ঘটনা ঘটেছে। বাঘ ধরার জন্য পেতে রাখা একটি বড় খাঁচার মধ্যে বাঘের বদলে বন্দি করা হয়েছে বন দফতরের কর্মীদের। বান্দিপুর অঞ্চলের বম্মালাপুরা গ্রামের ক্ষুব্ধ গ্রামবাসীরা এই কাজ করেছেন। গরু এবং মানুষের ওপর বন্য প্রাণীর আক্রমণের প্রতিবাদে তারা বন দফতরের সাতজন কর্মীকে খাঁচার মধ্যে আটকে রেখেছিলেন।

দীর্ঘদিন ধরে ওই এলাকার গ্রামবাসীরা বন্য প্রাণীর হামলায় বিপর্যস্ত। তাদের অভিযোগ, বারবার অভিযোগ জানানোর পরও বন দফতর কোনও পদক্ষেপ নিচ্ছে না। গরু-ছাগল হারালেও কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না।

এই ঘটনার জেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা আজ এক নাটকীয় পদক্ষেপ গ্রহণ করে। তারা বন দফতরের যে কর্মীরা বাঘ ধরার জন্য খাঁচা বসাতে এসেছিলেন, তাদেরকেই সেই খাঁচার ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেন।

গ্রামের কৃষক নেতা হন্নুরু প্রকাশের নেতৃত্বে গ্রামবাসীরা অবিলম্বে মৃত গবাদি পশুর জন্য ক্ষতিপূরণ এবং বন্য প্রাণীগুলোকে দ্রুত ধরার দাবি জানিয়েছেন।


```