Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হতেই মুখ খুললেন জগদীপ ধনকড়, পদত্যাগের পর এই প্রথম

গত জুলাই মাসে অসুস্থতার কারণে পদ ছাড়েন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তাঁর ইস্তফার পর থেকেই বিস্তর জলঘোলা হয়েছে। এই পদে কে আসবেন, সে নিয়েও হয়েছে আলোচনা।

নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হতেই মুখ খুললেন জগদীপ ধনকড়, পদত্যাগের পর এই প্রথম

সিপি রাধাকৃষ্ণণ এবং জগদীপ ধনকড়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 September 2025 12:43

দ্য ওয়াল ব্যুরো: তাঁর পদত্যাগে আলোড়ন শুরু হয়েছিল দেশের রাজনৈতিক মহলে। স্বাস্থ্যজনিত সমস্যা দেখিয়ে পদ ছাড়ার পর বিতর্ক হলেও মুখ খোলেননি প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তবে এবার মুখ খুললেন। না, পদত্যাগের ইস্যু নিয়ে নয়, নতুন উপ-রাষ্ট্রপতিকে (Vice President) শুভেচ্ছা জানাতে।

মঙ্গলবার দেশের ১৫তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ (CP Radhakrishnan)। তাঁকে অভিনন্দন জানালেন তাঁর পূর্বসূরি জগদীপ ধনখড়। মঙ্গলবার তাঁকে পাঠানো চিঠিতে ধনখড় লিখেছেন, 'রাধাকৃষ্ণনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এই পদকে আরও মর্যাদা এনে দেবে।'

সিপি রাধাকৃষ্ণণ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ৪৩২ ভোটে হারিয়ে নতুন উপ-রাষ্ট্রপতি হয়েছেন। লোকসভা (Loksabha) ও রাজ্যসভার (Rajya Sabha) নির্বাচিত সাংসদদের ভোটে গঠিত নির্বাচকমণ্ডলী এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। মোট ৭৮১ জন সাংসদের মধ্যে আসন শূন্য থাকায় ভোটদাতার সংখ্যা দাঁড়িয়েছে ৭৭০। ফলে জয় নিশ্চিত করতে একজন প্রার্থীকে কমপক্ষে ৩৮৬ ভোট পেতে হত। সেখানে এনডিএ প্রার্থী ৪৫২ ভোট পেয়েছেন।

গত জুলাই মাসে অসুস্থতার কারণে পদ ছাড়েন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তাঁর ইস্তফার পর থেকেই বিস্তর জলঘোলা হয়েছে। এই পদে কে আসবেন, সে নিয়েও হয়েছে আলোচনা। মঙ্গলবার যাবতীয় প্রশ্নের উত্তর মিলেছে। তবে এখন ধনকড়ের পদত্যাগ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে।

এক সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, রাজ্যসভায় বিচারপতি যশবন্ত ভার্মার (Yashwant Verma) বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট নোটিস গ্রহণ করার পরেই ধনকড়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন দুই কেন্দ্রীয় মন্ত্রী — জে পি নাড্ডা (JP Nadda) এবং কিরেন রিজিজু (Kiren Rijiju)। ওই নোটিসে ৬৩ জন সাংসদের স্বাক্ষর ছিল।

জানা যাচ্ছে, এই কথোপকথনে রিজিজু ধনকড়কে জানান, সরকারের তরফে আগে লোকসভাতেই এই প্রস্তাব তোলার পরিকল্পনা ছিল। তাই রাজ্যসভায় বিরোধীদের নোটিস গ্রহণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘অসন্তুষ্ট’। জবাবে ধনকড় স্পষ্ট জানান, তিনি সম্পূর্ণভাবে বিধি মেনে কাজ করছেন এবং সাংবিধানিক রীতি অনুসরণ করেছেন।

মোটামুটি এই ঘটনার পরই পদত্যাগ করেন জগদীপ ধনকড়। বিরোধীদের দাবি, এই সিদ্ধান্তের আসল কারণ সাংবিধানিক সংঘাত। কেন্দ্রীয় সরকারের অসন্তোষের মুখে পড়ে ধনকড় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

অবসর জীবনে বর্তমানে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন ৭৪ বছরের ধনকড়। সূত্র জানাচ্ছে, টেবিল টেনিস খেলছেন, নিয়মিত যোগব্যায়ামও করছেন। একই সঙ্গে রাজস্থানের প্রাক্তন বিধায়ক হিসেবে নিজের মাসিক পেনশন পুনরায় চালুর আবেদন করেছেন তিনি।

সরকারি হিসাবে, প্রাক্তন উপরাষ্ট্রপতি ও প্রাক্তন সাংসদ হিসেবে যেসব ভাতা ও সুবিধা পাওয়ার কথা, তার সঙ্গে রাজস্থান বিধানসভা থেকেও মাসে ৪২ হাজার টাকা পেনশন পাওয়ার অধিকার রয়েছে ধনকড়ের।


```