Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

নমাজ পড়তে মাঝরাস্তায় বাস থামালেন চালক! বিরক্ত হলেও অপেক্ষা করলেন যাত্রীরা, ভাইরাল ভিডিও

ঘটনাটি ঘটেছে ২৯ এপ্রিলের দুপুরে।

নমাজ পড়তে মাঝরাস্তায় বাস থামালেন চালক! বিরক্ত হলেও অপেক্ষা করলেন যাত্রীরা, ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 1 May 2025 17:12

দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত সময়ে বাসে চড়েছিলেন যাত্রীরা। সকলেরই গন্তব্যে পৌঁছানোর তাড়া। এমন সময়ে নমাজ পড়তে মাঝ রাস্তায় বাস থামিয়ে দিলেন চালক। যাত্রীদের অভিযোগে গ্রেফতার করা হয় সরকারি বাসের চালককে বলে খবর সূত্রের। কর্নাটকের এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Karnataka man stopped a Govt Bus mid route)। 

ঘটনাটি ঘটেছে ২৯ এপ্রিলের দুপুরে। সরকারি বাসটি হুবলি থেকে হাভেরির উদ্দেশে রওনা দিয়েছিল। ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বাসের ভিতরেই নমাজ পড়ছেন। উপস্থিত যাত্রীরা এক দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে রয়েছেন। বাসটি রাস্তার এক পাশে দাড় করানো, ফলে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। 

বাসে থাকা কয়েকজন যাত্রী গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়ে যায় ভিডিওটি। কর্নাটকের পরিবহণ মন্ত্রী রমালিঙ্গ রেড্ডির নজরে এসেছে ভিডিওটি। তিনি এই ঘটনার সত্যতা যাচাই করার নির্দেশ দিয়েছেন। 

জানা গিয়েছে, নর্থ ওয়েস্ট কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজারকে একটি চিঠিও লিখেছেন পরিবহণ মন্ত্রী (Karnataka Transport Department)। তিনি লেখেন, 'সরকারি চাকরির কর্মীদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। প্রত্যেকেরই নিজের ধর্ম মেনে চলার অধিকার রয়েছে, কিন্তু চাকরির সময়ে এটা উচিৎ হয়নি। যাত্রীদের ভোগান্তির মুখে ফেলে, বাস থামিয়ে নামাজ পড়া আপত্তিজনক।'ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করে অভিযুক্ত বাস চালকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

যাত্রীদের তরফেও অভিযোগ করা হয়। তাঁরা জানান, 'প্রত্যেকেই দরকারে বেরিয়েছিলেন। হঠাৎ বাস থামিয়ে দেওয়ায় তাঁদের সমস্যা হয়।' যাত্রীদের অনেকেই পরিবহণ নিগমের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন বলেও জানা যায়। 

২০২৩ সালে বেঙ্গালুরুতে এক বাস কনডাক্টরকে টুপি খুলতে বাধ্য করেছিলেন। তাঁর যুক্তি ছিল, কর্তব্যের সময়ে সরকারি কর্মচারীদের সঙ্গে ধর্মীয়  কোনও চিহ্ন থাকা উচিৎ নয়। বাস কনডাক্টর এনিয়ে বলেছিলেন, 'তিনি বহু বছর ধরেই কাজের সময় টুপি পড়েন।' তবে শেষপর্যন্ত ওই মহিলা যাত্রীর কথাই মেনে নিয়েছিলেন তিনি। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। যা নিয়ে নেটিজেনদের তরফে মিশ্র প্রতিক্রিয়া এসেছিল।


```