Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সম্পর্কে 'না' পরিবারের, প্রেমিকার বাড়ির সামনে জিলেটিন স্টিক দিয়ে আত্মঘাতী যুবক

ওই ২১ বছরের যুবক রামচন্দ্রর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক নাবালিকা কিশোরীর। কিন্তু ওই কিশোরীর পরিবার সম্পর্কটি মেনে নেয়নি।

সম্পর্কে 'না' পরিবারের, প্রেমিকার বাড়ির সামনে জিলেটিন স্টিক দিয়ে আত্মঘাতী যুবক

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 30 December 2024 14:27

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের প্রস্তাব খারিজ করে দেওয়ায় প্রেমিকার বাড়ির সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী যুবক। ঘটনাটি কর্নাটকের মান্ড্য জেলার। 

ওই ২১ বছরের যুবক রামচন্দ্রর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক নাবালিকা কিশোরীর। কিন্তু ওই কিশোরীর পরিবার সম্পর্কটি মেনে নেয়নি। গতবছর পরিবার পুলিশে অভিযোগ জানায়। 

অভিযোগের ভিত্তিতে রামচন্দ্রকে গ্রেফতারও করা হয়। তিন মাস জেলে থাকেন তিনি। পরে ছাড়া পেয়ে কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাট করে নেন। পকসোতে অভিযুক্ত করা হয়েছিল তাঁকে। 

কিছুদিন পর ফের ওই কিশোরীকে ফোন করে উত্যক্ত করা শুরু করে।

এরই মধ্যে ওই কিশোরীর ১৮ হলে তার বাড়ি থেকে বিয়ে ঠিক করে অন্যত্র। এতেই সমস্যা বেড়ে যায়। রামচন্দ্রর বাড়ি ওই কিশোরীর বাড়ির পাশের গ্রামেই। এই খবর শুনে রবিবার কিশোরীর বাড়িতে যান। সঙ্গে নিয়ে যান ডিটোনেটেড জিলেটিন স্টিক। প্রথমে বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। তারপর সত্যিই জ্বালিয়ে দেন নিজেকে। 

মৃতের পরিবারের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যুবকের পারিবারিক একটি ব্যবসা রয়েছে। সেখান থেকে জিলেটিন স্টিক হাতে পান তিনি।


```