Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অ্যাপ ক্যাবে যৌন হেনস্থা, ৫ বছর পরে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশ দিল কর্নাটক হাইকোর্ট

অ্যাপ ক্যাব সংস্থাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাশাপাশি মামলার খরচ হিসাবে মহিলাকে ৫০ হাজার টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের।

অ্যাপ ক্যাবে যৌন হেনস্থা, ৫ বছর পরে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশ দিল কর্নাটক হাইকোর্ট

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 1 October 2024 20:29

দ্য ওয়াল ব্যুরো: অ্যাপ ক্যাবে উঠে হেনস্থার শিকার হয়েছিলেন। চালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্যাব সংস্থাকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। পরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহিলা। দীর্ঘ পাঁচ বছর পর সেই মামলার রায় দিল কর্নাটক হাইকোর্ট।

অ্যাপ ক্যাব সংস্থাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাশাপাশি মামলার খরচ হিসাবে মহিলাকে ৫০ হাজার টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। সূত্রের খবর, ঘটনাটি ২০১৯ সালের। মহিলার অভিযোগ, তিনি ঘটনার দিন একটি অ্যাপ ক্যাবে ওঠেন। গাড়িতে ওঠার পরই যৌন হেনস্থার শিকার হন তিনি।

অভিযুক্ত চালকের বিরুদ্ধে অ্যাপ ক্যাব সংস্থার কাছে আভ্যন্তরীণ তদন্তের আর্জি জানিয়েছিলেন মহিলা। তবে অভিযুক্ত চালকের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

মহিলার অভিযোগ মেনে অ্যাপ ক্যাব সংস্থাকে আভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেয় আদালত। সোমবার মামলাটি হাইকোর্টে উঠলে বিচারপতি এমজিএস কামালের সিঙ্গল বেঞ্চে অভিযোগকারীর আইনজীবীর অভিযোগ, চালক যেহেতু অভিযুক্ত কোম্পানির সঙ্গে যুক্ত সেকারণে সমস্ত দায় তাদের উপর বর্তায়।

অন্যদিকে ক্যাব সংস্থার আইনজীবীরা পাল্টা জানান, গাড়ি চালকরা প্রত্যক্ষভাবে সংস্থার সঙ্গে জড়িত নয়। চালকরা চুক্তিভিত্তিক কাজ করে। সেকারণে তাঁদের ঘাড়ে দোষ চাপানো ঠিক নয়।

সব পক্ষের বক্তব্য শোনার পর অভিযোগকারীর পাশেই দাঁড়িয়েছে হাইকোর্ট। অ্যাপ ক্যাব সংস্থাকেই কাঠগড়ায় তুলে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে।     


```