Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

রণবীরের পর কপিল-হুমা-হিনাকে তলব, বেটিং চক্রের তদন্তে সমন পাঠাল ইডি

রণবীরের পর কপিল-হুমা-হিনাকে তলব, বেটিং চক্রের তদন্তে সমন পাঠাল ইডি

শেষ আপডেট: 5 October 2023 23:41

দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুরের পর এবার কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মহাদেব বেটিং অ্যাপের (Mahadev Betting App) তদন্তেই এই তিন অভিনেতাকে সমন পাঠানো হয়েছে বলে খবর। বুধবারই ইডি দফতরে তলব করা হয়েছিল অভিনেতা রণবীর কাপুরকে। মহাদেব বেটিং অ্যাপের ‘মুখ’ ছিলেন তিনি। আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য জানতেই তলব করা হয়েছিল রণবীরকে। যদিও হাজিরা দেননি রণবীর কাপুর।  এবার সমন পাঠানো হল কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকেও।

ইডি সূত্রে খবর, ভিলাই এবং ছত্তিশগড়ের বাসিন্দা সৌরভ চন্দ্রকরার এবং রবি উপ্পল দুবাই থেকে এই মহাদেব অনলাইন বেটিং অ্যাপ অপারেট করতেন। মহাদেব বুক অ্যাপের প্রমোটার সৌরভ চন্দ্রকারের বিয়ের অনুষ্ঠানে আরব আমিরশাহী উড়ে গিয়েছিলেন বলিউডের একাধিক প্রথম সারির সেলেব। গত ফেব্রুয়ারি মাসে বসেছিল সেই বিয়ের আসর। কপিল শর্মা, হিনা খান, হুমা কুরেশি, আমন্ত্রিতদের তালিকায় ছিলেন টাইগার শ্রফ, সানি লিওনি, নেহা কক্কর, আতিফ আসলাম, রাহত ফতে আলি খান, আলি আসগর, বিশাল দাদলানি, এল্লি এভরম, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুশরত ভারুচা, কৃষ্ণা অভিষেক এবং সুখবিন্দর সিং। সকলেই ইডি-র আতস কাচের নীচে আছেন বলে খবর।

বলিউড অভিনেতা রণবীর কাপুরকেও মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতি মামলার তদন্তে সমন পাঠানো হয়েছিল। সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেতাকে। যদিও এ দিনই জানা যায়, হাজিরা দেওয়ার জন্য দুই সপ্তাহের সময় চেয়েছেন রণবীর।

এই বেটিং অ্যাপে ফুটবল, ক্রিকেট, পোকার সহ বিভিন্ন গেমে বিনিয়োগ করা যেত। খেলার ফলাফল কী হবে, টিমে কারা থাকবে, তা নিয়ে চলত বেটিং। ইউজার অ্যাইডি দিয়ে মহাদেব অ্যাপে লগ ইন করা যেত। পরে অ্যাপের নিয়ন্ত্রক ইউজারদের জন্য আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেন।  এভাবেই চলত কোটি কোটি টাকার বেটিং। সূত্রের খবর, এই অ্যাপটিকে প্রোমোট করেছিলেন রণবীর কাপুর। সেই মর্মে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠায় ইডি। শুক্রবার ৬ অক্টোবর রায়পুরে ইডি অফিসে তাঁকে তলব করা হয়েছে। এই অ্যাপের প্রোমোশন থেকে তিনি কত টাকা পেয়েছেন, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।


```