Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কঙ্গনা রানাউতকে চড় সিআইএসএফ জওয়ানের

চণ্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরার সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর এক মহিলা জওয়ান সপাট চড় মারলেন কঙ্গনাকে। 

কঙ্গনা রানাউতকে চড় সিআইএসএফ জওয়ানের

শেষ আপডেট: 6 June 2024 17:57

দ্য ওয়াল ব্যুরো: পর্দার ঝাঁসির রানিকেই এবার হেনস্থা হতে হল চণ্ডীগড়ে। সদ্য মাণ্ডি থেকে ভোটে জিতে সাংসদ হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিজেপি ও নরেন্দ্র মোদী সরকারের সমর্থক কঙ্গনাকে পরে বড় ভূমিকায় দেখা যেতে পারে বলেও রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। কিন্তু নির্বাচনে জয়ের রেশ মেটার আগেই নতুন বিতর্কে জড়ালেন কঙ্গনা। চণ্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরার সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর এক মহিলা জওয়ান সপাট চড় মারলেন কঙ্গনাকে। 

সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষার জায়গায় রীতিমত ভিড় জমে গিয়েছে অভিনেত্রীকে ঘিরে। দেশজোড়া মোদী সরকারের একাধিক নীতি সমালোচিত হলেও তাতে দমেননি কঙ্গনা। বিজেপি সরকারের প্রতি তাঁর অনুরাগ প্রবল। সেই জায়গা থেকেই প্রথমবারের জন্য নিজের রাজ্য হিমাচলের মাণ্ডি আসনে প্রথম টিকিট পেয়েছেন কঙ্গনা। কিন্তু এর আগে একাধিক ইস্যুতে দেশজোড়া চূড়ান্ত বিক্ষোভের মাঝেও মোদী সরকারের পাশে থেকেছেন তিনি। বিশেষ করে কৃষক আন্দোলনের সময় দিল্লি-গুরুগ্রামের সড়কে হরিয়ানা-পঞ্জাবের চাষিরা জমায়েত হয়ে থাকলেও সমাজমাধ্যমে কৃষকদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন কঙ্গনা। খলিস্তান ইস্যুতেও মুখ খুলেছেন। যা নিয়ে পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ-সহ একাধিক বলিউড তারকা সরব হয়েছিলেন। 

সূত্রের খবর, পঞ্জাবের কৃষক আন্দোলন চলার সময় কৃষকদের অসম্মান করেছেন, এই ইস্যুতেই কঙ্গনার ওপর আজ খাপ্পা হয়ে ওঠেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের এক মহিলা জওয়ান কুলবিন্দর কৌর। কঙ্গনার সফরসঙ্গী জনৈক মায়াঙ্ক মধুর পাল্টা কুলবিন্দরকে আক্রমণ করতে যান। তড়িঘড়ি আসরে নামেন সিআইএসএফের অন্য আধিকারিকরা। পরিস্থিতি সামাল দেওয়া হয়। কঙ্গনা অবশ্য পরে কুলবিন্দরের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বলেছেন, কড়া ব্যবস্থা নিতে হবে।  


```