Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বোতল ভাঙায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অকথ্য ভাষা প্রয়োগের অভিযোগ কল্যাণের

শ্রীরামপুরের সংসদ সদস্য বলেন, বৈঠকের চেয়ারম্যান বিজেপি নেতা জগদম্বিকা পালকে লক্ষ্য করে জলের বোতল ছোড়ার কোনও অভিপ্রায় তাঁর ছিল না।

বোতল ভাঙায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অকথ্য ভাষা প্রয়োগের অভিযোগ কল্যাণের

সেপ্টেম্বরে মুম্বইয়ে এক বৈঠকেও বাগযুদ্ধ বেধেছিল।

শেষ আপডেট: 29 October 2024 17:07

দ্য ওয়াল ব্যুরো: ভাঙা জলের বোতলে হাত কেটে ফেলা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অকথ্য ভাষা প্রয়োগের অভিযোগ তুললেন। গত মঙ্গলবার, ২২ অক্টোবর দিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গঠিত ২১ সদস্যের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বচসা থেকে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। সেপ্টেম্বরে মুম্বইয়ে এক বৈঠকেও বাগযুদ্ধ বেধেছিল। এমনকী সেখানেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় জড়িত ছিলেন।

এদিন গত বৈঠকের প্রসঙ্গে শ্রীরামপুরের সংসদ সদস্য বলেন, বৈঠকের চেয়ারম্যান বিজেপি নেতা জগদম্বিকা পালকে লক্ষ্য করে জলের বোতল ছোড়ার কোনও অভিপ্রায় তাঁর ছিল না। সেদিনের ওই ঘটনার পর একদিনের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেন কমিটির চেয়ারম্যান। এদিন আগের দিনের বৈঠকে তাঁর রেগে যাওয়ার কারণ ব্যাখ্যা করেন কল্যাণ। একইসঙ্গে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলতে চান যে, সেদিন কমিটির চেয়ারপার্সন, বিজেপির এমপি জগদম্বিকা পালকে লক্ষ্য করে জলের বোতল ছোড়েননি।

কল্যাণ বলেন, আরেকদিনের বৈঠকে আমি বলে দিয়েছি, চেয়ারপার্সনকে তাক করা আমার উদ্দেশ্য ছিল না। আমি ওই ঘটনার জন্য দুঃখিত। এরপরেই তৃণমূল নেতার অভিযোগ, তাঁকে এরকম কাজে প্ররোচনা দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কল্যাণের জবানিতে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতে ওঠেন, আমি তাঁর বিরোধিতা করি। কারণ তিনি অহেতুক আমার এবং আমার পরিবার সম্পর্কে কুকথা বলে চলছিলেন। আমি তার প্রতিক্রিয়ায় তাঁকে নিষেধ করি, তা সত্ত্বেও উনি অকথ্য ভাষায় আমাদের গালিগালাজ করছিলেন, অভিযোগ বহু বিতর্কিত তৃণমূল লোকসভা সদস্য।

যৌথ সংসদীয় কমিটির প্রধান জগদম্বিকার বিরুদ্ধে কল্যাণের অভিযোগ, উনি ওই অবস্থায় আমার সঙ্গে রূঢ় এবং গঙ্গোপাধ্যায়ের প্রতি কোমল আচরণ দেখাচ্ছিলেন। তাতে আমার মন আরও ভেঙে যায়। যে লোকটি বিষয়টি উত্থাপন করল তাকে ভর্ৎসনা না করে আমাকে করা হল। তবে আমি সেদিন হতাশ হলেও বিরক্ত হইনি। তখন আমি বোতল ভেঙে নিজেকে জখম করে ফেলি। আমি যখন বোতলটি ছেড়ে দিই, তখন সেটা গড়িয়ে চেয়ারপার্সনের দিকে চলে গিয়েছিল, বলেন কল্যাণ।


```