Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জেলে স্বামী, স্বস্তি মিলল না সুপ্রিম কোর্টে, মনোনয়ন জমা দিলেন হেমন্তপত্নী কল্পনা সোরেন

ইডির জবাব তলব করল শীর্ষ আদালত

জেলে স্বামী, স্বস্তি মিলল না সুপ্রিম কোর্টে, মনোনয়ন জমা দিলেন হেমন্তপত্নী কল্পনা সোরেন

হেমন্ত ও কল্পনা সোরেন। ফাইল ছবি।

শেষ আপডেট: 29 April 2024 14:30

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী কল্পনা সোরেন বিধানসভা উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিনও সোমবার সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা সোরেনের অন্তর্বর্তী জামিনের আবেদনের শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জবাব তলব করেছে সর্বোচ্চ আদালত। ফলে, আপাতত জেলমুক্তি ঘটছে না তাঁর।

বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ ইডিকে নোটিস পাঠিয়েছে। আগামী ৬ মে-র মধ্যে জবাব দিতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। একই সঙ্গে ঝাড়খণ্ড হাইকোর্টকে সোরেনের আর্জির বিষয়ে রায় ঘোষণা করতে বলেছে বেঞ্চ। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

কিন্তু, হাইকোর্টে সাড়া না মেলায় সোরেন শীর্ষ আদালতের দ্বারস্থ হন। উল্লেখ্য, জমি কেলেঙ্কারি, সরকারি অর্থ তছরুপের অভিযোগে গত ৩১ জানুয়ারি গ্রেফতার করা হয় তাঁকে। তার পর থেকেই ঝাড়খণ্ড রাজনীতিতে মুখ ভেসে ওঠে হেমন্তর স্ত্রী কল্পনা সোরেনের।

মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে সরকার পতন ঠেকাতে কল্পনার নাম উঠে এলেও পারিবারিক অশান্তিতে তাঁর জায়গায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন সোরেন ঘনিষ্ঠ চম্পাই সোরেন। এদিন মুখ্যমন্ত্রী চম্পাইকে সঙ্গে নিয়ে কল্পনা গিরিডি জেলার গান্ডে বিধানসভা উপনির্বাচনের মনোনয়ন জমা দিলেন। আগামী ২০ মে এখানে ভোটগ্রহণ হবে।


```