Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বিতর্কের মাঝেই এলাহাবাদ হাইকোর্টে শপথ বিচারপতি যশবন্ত বর্মার! তবে কাজ করতে পারবেন না এখন

তবে যতদিন পর্যন্ত এই তদন্ত চলবে, ততদিন বিচারপতি বর্মাকে কোনও কাজের দায়িত্বে নিয়োগ করা হবে না বলে জানিয়েছে আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতির পরই তিনি ষষ্ঠ সর্বোচ্চ পদে আসিন হলেন।

বিতর্কের মাঝেই এলাহাবাদ হাইকোর্টে শপথ বিচারপতি যশবন্ত বর্মার! তবে কাজ করতে পারবেন না এখন

বিচারপতি বর্মা ফাইল চিত্র

শেষ আপডেট: 5 April 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কের আবহেই এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন যশবন্ত বর্মা। তাঁর বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছিল মার্চে। ঘটনার পর সুপ্রিম কোর্ট তাঁকে বদলির নির্দেশ দেয়। এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের বিরোধিতার পরও তাঁর শপথ নেওয়া নিয়ে একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে।

তবে যতদিন পর্যন্ত এই তদন্ত চলবে, ততদিন বিচারপতি বর্মাকে কোনও কাজের দায়িত্বে নিয়োগ করা হবে না বলে জানিয়েছে আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতির পরই তিনি ষষ্ঠ সর্বোচ্চ পদে আসিন হলেন।

প্রচলিত নিয়ম অনুযায়ী বিচারপতিদের শপথগ্রহণ অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। রীতিমতো জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়েই শপথ নেন বিচারপতি। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। সম্পূর্ণ নিরাপত্তা ও হাতে গোনা কয়েকজনকে নিয়ে তাঁক শপথ সম্পন্ন হয়।

বিচারপতি বর্মা কেরিয়ার শুরু করেছিলেন এলাহাবাদে। পরে দিল্লি হাইকোর্টে আসেন। তাঁর বাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের পর দিল্লি হাইকোর্ট থেকে তাঁকে এলাহাবাদ হাইকোর্টে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এলাহাবাদ বার অ্যাসোসিয়েশন প্রবল আপত্তি জানায়, অনির্দিষ্টকালের ধর্মঘটও ডাকে। তাঁদের বক্তব্য ছিল, দুর্নীতির অভিযোগ রয়েছে এমন কাউকে বিচারপতি হিসেবে তাঁরা গ্রহণ করবেন না। পরে, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিত রাখে বার অ্যাসোসিয়েশন।

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট একটি মামলা খারিজ করে দেয়, যেখানে বিচারপতি বর্মার বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তোলা হয়েছিল। শীর্ষ আদালত জানায়, বিষয়টি এখনও তদন্তের অধীন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এফআইআর সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শুধু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিচারপতি বর্মা আদালতের কোনও মামলায় অংশগ্রহণ করবেন না—এমনই জানিয়েছে আদালত কর্তৃপক্ষ।


```