Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

উত্তরপ্রদেশে ছুরি মেরে খুন সাংবাদিককে, গুরুতর আহত 'বিজেপি নেতা' বন্ধু

ঠিক কী কারণে এই ঘটনা তা স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে পারিবারিক কোনও বিবাদের জেরেই খুন হয়েছেন ওই সাংবাদিক। 

উত্তরপ্রদেশে ছুরি মেরে খুন সাংবাদিককে, গুরুতর আহত 'বিজেপি নেতা' বন্ধু

দিলীপ সাইনি

শেষ আপডেট: 31 October 2024 14:17

দ্য ওয়াল ব্যুরো: ফের এক সাংবাদিক খুনের ঘটনা ঘটল দেশে। উত্তরপ্রদেশে দিলীপ সাইনি নামের এক সাংবাদিককে ছুরি মেরে খুন করা হয়েছে। এই ঘটনায় আহত তাঁর বিজেপি নেতা বন্ধুও। তিনি এখন হাসপাতালে ভর্তি। ঠিক কী কারণে এই ঘটনা তা স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে পারিবারিক কোনও বিবাদের জেরেই খুন হয়েছেন ওই সাংবাদিক। 

বুধবার রাতে উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সাংবাদিকের বাড়িতে ঢুকেই তাঁদের ওপর হামলা করা হয়। তাঁর বন্ধু যিনি বিজেপির সংখ্যালঘু সেলের নেতা, গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম শাহিদ খান। তিনি জানিয়েছেন, একসঙ্গে বসে রাতের খাবার খাচ্ছিলেন তাঁরা। সেই সময়ে একটি ফোন আসে। সাইনি ফোন কথা বলার সময়ই আচমকা ঘরে ঢুকে পড়ে কয়েকজন। ছুরি দিয়ে কার্যত কোপাতে থাকে তাঁকে! 

সাংবাদিকের বন্ধু তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকেও আক্রমণ করেছিল দুষ্কৃতীরা, কিন্তু তিনি কোনও রকমে প্রাণে বাঁচেন। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই দিলীপের মৃত্যু হয়ে বলে জানিয়েছে পুলিশ। তাঁরা প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে, ফতেপুর এবং লখনউয়ে কিছু সম্পত্তি ছিল সাংবাদিক দিলীপের। সেই নিয়ে কোনও দ্বন্দ্ব হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তত ১৬-১৭ জন মিলে সাইনির বাড়িতে হামলা করেছিল। পুলিশ জানতে পেরেছে, এদের মধ্যে কয়েকজনকে তাঁরা চিনলেও বাকি কাউকেই চিনতেন না। এর থেকে বোঝা যায়, দুষ্কৃতীরা লোক ভাড়া করেও আনতে পারে এই কাজের জন্য। ইতিমধ্যেই অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 


```