Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

India Pakistan War Latest Update: পাক হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা

অপারেশন সিঁদুর-এর পর ভারত-পাক উত্তেজনায় সাম্প্রতি পাকিস্তানের গোলাবর্ষণে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল জম্মু ও কাশ্মীর সরকার।

India Pakistan War Latest Update: পাক হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা

ছবি সংগৃহীত

শেষ আপডেট: 10 May 2025 16:32

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর-(Operation Sindoor) এর পর ভারত-পাক উত্তেজনায় সাম্প্রতি পাকিস্তানের গোলাবর্ষণে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ (Ex-Gratia) দেওয়ার ঘোষণা করল জম্মু ও কাশ্মীর সরকার (Jammu and Kashmir Government)।

শনিবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর অফিস (CMO) নিহতদের প্রতি শোক প্রকাশ করে লিখেছে, "সম্প্রতি পাকিস্তানের গোলাবর্ষণে নিরীহ মানুষদের প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। সরকার আমাদের জনগণের কষ্ট কমাতে যথা সম্ভব পদক্ষেপ নিচ্ছে। যদিও কোনও ক্ষতিপূরণ কখনও কারও প্রিয়জনের প্রাণের বিকল্প হতে পারে না। বা পরিবারের উপর যে আঘাত এসেছে তা পূরণ করতে পারে না; তবুও তাঁদের প্রতি সংহতি জানিয়ে নিহতদের সকলের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই শোকের মুহূর্তে আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আছি।"

সংবাদ সংস্থা এএনআই এবং পিটিআইয়ের খবর অনুযায়ী, পাক গোলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের বাড়িঘর, জীবন–জীবিকা। পাক সেনার গোলা এসে পড়ে রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার বাড়িতে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তাছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও ২ সরকারি কর্মী।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‌একজন ভাল অফিসারকে হারালাম। গতকাল তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। আমি যে ভার্চুয়াল বৈঠক করেছিলাম, সেখানেও ছিলেন। শনিবার পাকিস্তান রাজৌরি শহরকে টার্গেট করেছিল। তাদের গোলায় অতিরিক্ত জেলা উন্নয়ন আধিকারিকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আধিকারিক রাজকুমার থাপারর মৃত্যু হয়। শোকপ্রকাশের ভাষা নেই।’‌ 


```