Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইডির অভিযান, ঝাড়খণ্ডে মন্ত্রীর সহায়কের চাপরাশির ঘরে কাড়ি কাড়ি টাকা

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্থানীয় ব্যাঙ্কের শাখা থেকে টাকা গোনার মেশিন ও লোকবল সংগ্রহ করে বাজেয়াপ্ত অর্থ গোনার কাজ শুরু করেছে।

ইডির অভিযান, ঝাড়খণ্ডে মন্ত্রীর সহায়কের চাপরাশির ঘরে কাড়ি কাড়ি টাকা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 May 2024 09:47

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ড সরকারের এক গ্রুপ-ডি কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্থানীয় ব্যাঙ্কের শাখা থেকে টাকা গোনার মেশিন ও লোকবল সংগ্রহ করে বাজেয়াপ্ত অর্থ গোনার কাজ শুরু করেছে।

গত বছর ওই রাজের রাজ্যসভার এক সাংসদের তিনটি বাড়ি থেকে ইডি প্রায় তিনশো কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল। কংগ্রেসের ওই সাংসদ পেশায় ব্যবসায়ী। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন ঘোষণা করেন, ওই অর্থ জনসাধারণকে ফিরিয়ে দেওয়া হবে। বাংলায় স্কুল শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকাও ফেরানো হবে বলে এই রাজ্যে এসে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। 

ইডি জানিয়েছে, রাঁচির বাসিন্দা গ্রুপ-ডি কর্মচারী রাজ্যের গ্রামীণ বিকাশ মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সহায়কের বাড়িতে কাজ করেন। টাকার অঙ্ক কত হতে পারে সে ব্যাপারে ইডি এখনও কোনও আভাস দেয়নি। তবে ছবিতে দেখা যাচ্ছে, একটা ঘর বোঝাই নগদ টাকা। 

ওই টাকার মালিক কে, সে ব্যাপারেও ইডি কিছু জানায়নি। গত বছর রাজ্যের গ্রামীণ বিকাশ বিভাগের অধিকর্তা বীরেন্দ্র কে রামকে দুর্নীতির তদন্তে গ্রেফতার করে। বেআইনি পথে অর্থ উপার্জনের সেই মামলার তদন্তে মন্ত্রীর সহায়কের চাপরাশির বাড়িতে সোমবার ভোর রাতে হানা দেয় ইডি।


```