Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

যাত্রীদের কথা ভেবেই সিদ্ধান্ত, জেট ফুয়েলের দামে ৮.৫% বৃদ্ধি ‘আংশিক ও ধাপে ধাপে’ হয়েছে: কেন্দ্র

সরকারের দাবি, পশ্চিম এশিয়ায় চলতে থাকা সমস্যার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই চাপ সরাসরি যাত্রীদের উপর না পড়ে, সেই কারণে এই সীমিত বৃদ্ধি করা হয়েছে।

যাত্রীদের কথা ভেবেই সিদ্ধান্ত, জেট ফুয়েলের দামে ৮.৫% বৃদ্ধি ‘আংশিক ও ধাপে ধাপে’ হয়েছে: কেন্দ্র

জেট ফুয়েলের দাম বাড়ানো নিয়ে কী জানাল কেন্দ্র?

পৃথা ঘোষ

শেষ আপডেট: 1 April 2026 12:10

দ্য ওয়াল ব্যুরো: জেট ফুয়েলের দাম বাড়ানো (Jet Fuel Price Hike India) নিয়ে সমালোচনার মুখে পড়ে অবশেষে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। বুধবার সরকার জানাল, এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দাম ৮.৫ শতাংশ বাড়ানো হলেও তা “আংশিক ও ধাপে ধাপে” করা হয়েছে (Government calls ATF price hike partial)।

সরকারের দাবি, পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘর্ষের (West Asia conflict) জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম (crude oil price hike) হঠাৎ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই চাপ সরাসরি যাত্রীদের উপর না পড়ে, সেই কারণে এই সীমিত বৃদ্ধি করা হয়েছে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক্স-এ এক পোস্টে জানায়, ভারতে ২০০১ সাল থেকেই এটিএফ-এর দাম নিয়ন্ত্রণমুক্ত। আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতি মাসে এই দাম নির্ধারণ করা হয়। কিন্তু সম্প্রতি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড়সড় বিঘ্ন ঘটে। এর ফলে ১ এপ্রিল থেকে দেশীয় বাজারে এটিএফ-এর দাম ১০০ শতাংশেরও বেশি বাড়তে পারত বলে আশঙ্কা ছিল।

এই পরিস্থিতিতে বিমান ভাড়া যাতে হঠাৎ আকাশছোঁয়া না হয়, সেই কারণে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি, অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সঙ্গে আলোচনা করে, দেশীয় বিমান সংস্থাগুলির জন্য দাম বৃদ্ধিকে প্রায় ৮.৫ শতাংশে সীমাবদ্ধ রেখেছে। অর্থাৎ লিটার প্রতি প্রায় ১৫ টাকা করে বেড়েছে দাম।

মন্ত্রকের বক্তব্য, “আন্তর্জাতিক বাজারে দামের ব্যাপক বৃদ্ধির প্রভাব থেকে দেশীয় যাত্রীদের রক্ষা করতে আংশিক ও ধাপে ধাপে দাম বাড়ানো হয়েছে।”

তবে এই সুবিধা পাচ্ছে না বিদেশি বিমান সংস্থা বা চার্টার পরিষেবার মতো নন-শিডিউলড অপারেটররা। তাদের ক্ষেত্রে এটিএফ-এর দাম পুরোপুরি আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে বাড়ানো হয়েছে। ফলে তাদের জন্য জ্বালানির দাম ১১৪.৫ শতাংশ বেড়ে কিলোলিটার প্রতি ২.০৭ লক্ষ টাকায় পৌঁছেছে, যা সর্বকালের সর্বোচ্চ।

বাণিজ্যিক এলপিজি-র দাম বৃদ্ধির কারণ

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ার কারণও ব্যাখ্যা করেছে কেন্দ্র। মন্ত্রক জানিয়েছে, ১ এপ্রিল থেকে এই মূল্যবৃদ্ধির পিছনে রয়েছে সৌদি কন্ট্র্যাক্ট প্রাইস (Saudi Contract Price)-এর ৪৪ শতাংশ বৃদ্ধি। মার্চ মাসে যেখানে এই দাম ছিল প্রতি মেট্রিক টনে ৫৪২ ডলার, এপ্রিলের জন্য তা বেড়ে হয়েছে ৭৮০ ডলার।

এর অন্যতম কারণ, বিশ্বের মোট এলপিজি সরবরাহের প্রায় ২০-৩০ শতাংশ বর্তমানে হরমুজ প্রণালীতে আটকে রয়েছে।

সরকার আরও জানায়, বাণিজ্যিক এলপিজি, যা মূলত শিল্প ও হোটেলগুলিতে ব্যবহৃত হয়, তার দাম সম্পূর্ণ বাজার নির্ধারিত এবং মাসিক ভিত্তিতে সংশোধিত হয়। দেশের মোট এলপিজি ব্যবহারের ১০ শতাংশেরও কম এই খাতে খরচ হয়।

গৃহস্থালির এলপিজি-তে স্বস্তি

তবে সাধারণ গৃহস্থালির এলপিজি গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিয়েছে কেন্দ্র।

  • ১৪.২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত - ৯১৩ টাকা
  • উজ্জ্বলা (PMUY) গ্রাহকদের জন্য দাম অপরিবর্তিত - ৬১৩ টাকা

মন্ত্রকের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষকে আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির চাপ থেকে সুরক্ষিত রাখা হচ্ছে।

যদিও বাস্তবে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি সিলিন্ডারে প্রায় ৩৮০ টাকা করে লোকসান করছে। মে মাসের শেষে এই ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৪০,৪৮৪ কোটি টাকা। গত বছরও মোট ৬০,০০০ কোটি টাকার ক্ষতির মধ্যে ৩০,০০০ কোটি বহন করেছিল তেল সংস্থাগুলি এবং বাকি ৩০,০০০ কোটি বহন করেছিল কেন্দ্রীয় সরকার।

সরকার আরও দাবি করেছে, ভারতের গৃহস্থালির এলপিজি-এর দাম এখনও বিশ্বের অন্যতম কম। তুলনায়, পাকিস্তানে ১,০৪৬ টাকা, শ্রীলঙ্কায় ১,২৪২ টাকা এবং নেপালে ১,২০৮ টাকা দাম চলছে গৃহস্থালির এলপিজির।

প্রিমিয়াম পেট্রলের দাম বৃদ্ধি নিয়ে কী বলল সরকার

সম্প্রতি পেট্রলের দামে লিটার প্রতি ২ টাকা বৃদ্ধি নিয়েও স্পষ্টীকরণ দিয়েছে কেন্দ্র। মন্ত্রক জানিয়েছে, এই বৃদ্ধি শুধুমাত্র প্রিমিয়াম পেট্রোলের ক্ষেত্রে প্রযোজ্য - যেমন XP95, Power95 এবং Speed। এগুলি উচ্চ অকটেনযুক্ত পারফরম্যান্স ফুয়েল, যেগুলির দাম প্রতি পাক্ষিকে সংশোধিত হয়।

মোট পেট্রল বিক্রির মাত্র ২ থেকে ৫ শতাংশ এই প্রিমিয়াম জ্বালানির অন্তর্ভুক্ত।

সরকার স্পষ্ট করে জানিয়েছে, সাধারণ পেট্রল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে এই দাম -

  • পেট্রল: ৯৪.৭৭ টাকা/লিটার
  • ডিজেল: ৮৭.৬৭ টাকা/লিটার

তবে আন্তর্জাতিক বাজারে গত এক মাসে পেট্রোলিয়ামের দাম ১০০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায়, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ক্ষতি বেড়েছে। বর্তমানে প্রতি লিটার পেট্রলে প্রায় ২৪.৪০ টাকা এবং ডিজেলে ১০৪.৯৯ টাকা করে লোকসান হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রক।

সরকারের বক্তব্য, বিশ্বের বহু দেশে যেখানে জ্বালানির দাম ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে, সেখানে ভারতে এখনও প্রতিটি পাম্পে সাধারণ পেট্রল ও ডিজেল আগের দামে পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের স্বার্থ রক্ষারই অংশ।


```