Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

ওয়াহ্ তাজ! দুই ছেলে কুর্তা-পাজামায়, মেয়ে সালোয়ারে, উষাকে নিয়ে তাজমহল দেখলেন ভ্যান্স

এদিন সকালে জয়পুর থেকে আগ্রা এসে পৌঁছন তাঁরা। রাজ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাজমহল ঘুরে দেখার পর ভিজিটর্স বুকে স্থাপত্যকৃতি সম্পর্কে ভ্যান্স লেখেন, তাজমহল অসাধারণ।

ওয়াহ্ তাজ! দুই ছেলে কুর্তা-পাজামায়, মেয়ে সালোয়ারে, উষাকে নিয়ে তাজমহল দেখলেন ভ্যান্স

বুধবার তাজমহলে সপরিবারে জেডি ভ্যান্স।

শেষ আপডেট: 23 April 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো: জয়পুরে একটি বিয়ের নিমন্ত্রণে ব্যক্তিগত সফরে এসে বুধবার তাজমহল দেখতে গিয়েছিলেন আমেরিকার দ্বিতীয় নাগরিক জেডি ভ্যান্স ও স্ত্রী উষা। দম্পতির সঙ্গে তাঁদের খুদে তিন ছেলেমেয়েও ছিল। দুই ছেলে বিবেক ও রিওয়ানের গায়ে ছিল ভারতীয় কুর্তা-পাজামা। আর মেয়ে মিরাবেল পরেছিল সালোয়ার স্যুট। ছেলেদের কুর্তার মতোই ম্যাচিং সাদার উপর বেগনি-নীলচে রঙের স্কার্ট পরেছিলেন উষা ভ্যান্স।

এদিন সকালে জয়পুর থেকে আগ্রা এসে পৌঁছন তাঁরা। রাজ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাজমহল ঘুরে দেখার পর ভিজিটর্স বুকে স্থাপত্যকৃতি সম্পর্কে ভ্যান্স লেখেন, তাজমহল অসাধারণ। সত্যকারের প্রেমের প্রতীক। মানুষের তৈরি অত্যাশ্চর্য শিল্প এবং ভারতের মতো এক মহান দেশের প্রতি শ্রদ্ধা জানাই, ধন্যবাদ।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের গাইড নীতিন সিং বলেন, তাঁরা তাজমহল প্রায় সওয়া ঘণ্টা ধরে ঘুরে ঘুরে দেখেন। শাহি দরজার সামনে নীতিনের মুখে তাজমহলের ইতিহাস সম্পর্কে খুব মন দিয়ে শোনেন ভ্যান্স ও উষা। কে এই তাজমহল তৈরি করেছিলেন, কবে তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল এই স্মৃতিসৌধ, এটি সম্পূর্ণ করতে কত বছর সময় লেগেছিল, সবকিছু মন দিয়ে শোনেন তাঁরা।

এরপর সপরিবারে তাঁরা বেশ কিছু ছবি তোলেন। তারপর মূল সমাধির দিকে এগিয়ে যান। ইতিহাসের স্নাতক উষা ভ্যান্স সপ্তদশ শতকের এই সৌধ নির্মাণে কীভাবে এত শ্বেতপাথর ব্যবহার করা হয়েছে, তা জানতে চান গাইডের কাছে। স্থাপত্য শিল্প ও এই পাথর কোথা থেকে আনা হয়েছিল তা নিয়েও জিজ্ঞাসাবাদ করেন। ভ্যান্স ঘুরতে ঘুরতে বলেন, আমি বহু জায়গায় গিয়েছি। কিন্তু, এটা সবথেকে বেশি সুন্দর।

গাইড নীতিন আরও বলেন, তাঁদের মেজ ছেলে বিবেক আশ্চর্য হয়ে যায় যে, কী করে এত ভারী পাথর দূর থেকে নিয়ে আসা হয়েছিল। তখন তাকে বলা হয়, হাতিতে টেনে নিয়ে এসেছিল। তার জবাবে বিবেক তাঁকে বলে, গতকাল আমের দুর্গে সে হাতি দেখেছে। ভ্যান্স পরিবার ফের একবার পর্যটন মরশুমে তাজমহল দেখার ইচ্ছাপ্রকাশ করেন। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পকেও তাজমহল ঘুরিয়ে দেখিয়েছিলেন এই নীতিনই।


```