Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

প্রশান্তকে হাসপাতালে ভর্তি করা হল, শারীরিক অবস্থার অবনতি, বিনা শর্তে জামিন পেয়েও লাভ হল না

ভোটকুশলীকে পটনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশান্তকে হাসপাতালে ভর্তি করা হল, শারীরিক অবস্থার অবনতি, বিনা শর্তে জামিন পেয়েও লাভ হল না

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে প্রশান্ত কিশোরকে

শেষ আপডেট: 7 January 2025 13:49

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেলে দীর্ঘ টালবাহানার পর নিঃশর্ত জামিনে মুক্তি পেয়েছিলেন। কিন্তু সে সুখ বেশিক্ষণ সাধ দিল না! সুরাতের আদালত থেকে ছাড়া পাওয়ার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে ভর্তি করা হল জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে।

জানা গেছে, সোমবার রাতে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় পিকের। দেরি না করে ভোটকুশলীকে পটনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে গত ২ জানুয়ারি থেকে গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেছিলেন তিনি। সোমবার ভোরে সেখান থেকে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর বেলা ১২ টা নাগাদ পটনার সিভিল কোর্টে তোলা হয় পিকে-কে।

দীর্ঘক্ষণ সওয়াল জবাব শেষে আদালত ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেয় প্রশান্তকে। কিন্তু আচমকাই তাল কাটে আদালতের দেওয়া জামিনের শর্তে। সেই শর্তে সই করতে একেবারেই রাজি না হওয়ায় সোমবার রাতে তাঁর জেলে থাকার প্রবণতা বাড়তে থাকে। কিন্তু পরে বিনা শর্তে মুক্তি দেওয়া হয় ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির নেতার পিকেকে। 

প্রশান্ত কিশোর দাবি করেন, তিনি কোনও অন্যায় করেননি। পরীক্ষার্থীদের পাশে থাকা ও ধর্নায়বসা তাঁর অধিকার। ভবিষ্যতে তিনি কোনও আন্দোলন করলেই পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে এমন শর্ত বাদ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান তিনি। নিজের সিদ্ধান্তে অনড় থেকে তিনি পরিষ্কার জানিয়ে দেন, এই দাবি তাঁর পক্ষে মেনে নেওয়া অসম্ভব। সে কারণে তিনি তাতে সই করবেন না।

তিনি আরও জানান, এই শর্ত ছাড়া যদি জামিন পাওয়া যায় তবেই তিনি জামিন নেবেন নাহলে জেলে যেতে প্রস্তুত তিনি।  পরে আদালত বিনা শর্তে জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতাকে জামিন দিলেও কিছুক্ষণ পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয় ভোটকুশলীকে।


```