Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত, মন্দিরে হামলা! কড়া নজর রাখছে ভারত, জানালেন বিদেশমন্ত্রী

বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের উপর আক্রমণ চলছে, সেই নিয়ে 'উদ্বেগ' প্রকাশ করলেন খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 

বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত, মন্দিরে হামলা! কড়া নজর রাখছে ভারত, জানালেন বিদেশমন্ত্রী

জয়শঙ্কর

শেষ আপডেট: 6 August 2024 16:35

দ্য ওয়াল ব্যুরো: আন্দোলনের উত্তাপে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। কিন্তু এখনও হিংসার আগুন নেভেনি। শান্তি ফেরেনি বাংলাদেশে। এই পরিস্থিতিতে সেদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের উপর আক্রমণ চলছে, সেই নিয়ে 'উদ্বেগ' প্রকাশ করলেন খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 

মঙ্গলবার সংসদে বাংলাদেশ সম্পর্কে বিবৃতি দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেন তিনি। জয়শঙ্কর এদিন রাজ্যসভায় জানান, বাংলাদেশে মন্দিরেও হামলা চলছে। সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে দিল্লি। যোগাযোগ রাখা হচ্ছে কূটনৈতিক স্তরেও দিল্লি ঢাকার ভারতীয় দূতাবাস এবং সেদেশের চারটি উপদূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত সরকার। বাংলাদেশ সীমান্তে বিশেষ নজর রাখা হচ্ছে। বাংলাদেশে থাকা ভারতীয়দের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

বাংলাদেশে কার্ফু জারি থাকা সত্ত্বেও যেভাবে রাজধানী ঢাকায় ভাঙচুর চলেছে, তা 'উদ্বেগজনক' বলে ব্যাখ্যা করেন জয়শঙ্কর। তাঁর কথায়, “আমরা সংখ্যালঘুদের পরিস্থিতির দিকে নজর রাখছি। বহু গোষ্ঠী, সংগঠন সংখ্যালঘুদের নিরাপত্তার দিকটি নিশ্চিত করছে বলে খবর রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশের আইন-শৃঙ্খলা নিয়ে আমরা উদ্বিগ্ন।

পড়শি দেশের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার। গোটা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ভারতের আগামী পদক্ষেপ ঠিক করতে মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকে মোদী সরকার। এনডিএ-র সাংসদদের পাশাপাশি এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী জোটের একাধিক সাংসদও।

এদিনের বৈঠকে বিদেশমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে যে সব ভারতীয় বসবাস করছেন, তাঁদের সঙ্গে কূটনৈতিক স্তরের মাধ্যমে যোগাযোগ রাখা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে ১৯০০০ ভারতীয় আছে বাংলাদেশে, তাদের মধ্যে রয়েছে ৯০০০ পড়ুয়া। অনেকেই জুলাই মাসে ফিরে এসেছেন ভারতে।

বর্তমানে ভারতে থাকা শেখ হাসিনার নিরাপত্তা সুনিশ্চিত করতে যে কেন্দ্র উদ্যোগী তাও সরকারের তরফে বিরোধী শিবিরকে জানানো হয়। বিরোধীরাও এই বিষয়ে অবশ্য সরকারের সঙ্গে একমত। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে সব রকমের সমর্থন জানাবে বলেই প্রতিশ্রুতি দিয়েছে বিরোধীরা।


```