Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মাসুদ আজহারের পরিবার সম্পূর্ণ নিকেশ, অপারেশন সিঁদুরের পর প্রথম কবুল জয়েশের

পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ এই প্রথম স্বীকার করল যে, ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরে তাদের সংগঠনের প্রধান মাসুদ আজহারের পরিবারের সদস্যরা নিহত হয়েছে।

মাসুদ আজহারের পরিবার সম্পূর্ণ নিকেশ, অপারেশন সিঁদুরের পর প্রথম কবুল জয়েশের

অপারেশন সিঁদুরের পর এতদিন ধরে এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে ছিল জয়েশ নেতারা।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 16 September 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ এই প্রথম স্বীকার করল যে, ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরে তাদের সংগঠনের প্রধান মাসুদ আজহারের পরিবারের সদস্যরা নিহত হয়েছে। একটি ভিডিও বার্তায় জয়েশের কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি একথা স্বীকার করে বলেন, মাসুদ আজহারের পরিবারের অধিকাংশ সদস্যই ভারতীয় অপারেশনে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কাশ্মীরির কথায়, পাকিস্তানের বাহাওয়ালপুরের ডেরায় ভারত যে আক্রমণ চালিয়েছিল তাতে সংগঠনের প্রধানের পরিবারের প্রায় সকলেই নিহত হয়েছে। উল্লেখ্য, কাশ্মীরির এই ভিডিও বার্তায় দেখা গিয়েছে, পাকিস্তানি সেনা আধিকারিকরা তাঁকে ঘিরে রয়েছেন। অপারেশন সিঁদুরের পর এতদিন ধরে এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে ছিল জয়েশ নেতারা। এই প্রথম তারা সংগঠনের বিরাট ক্ষতির কথা নিজেরাই মেনে নিল।

কাশ্মীরি বলেছে, গত ৭ মে জয়েশের সদর ঘাঁটি বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ, সুভান আল্লা যে হামলা হয়েছে, তাতে মাসুদ আজহারের পরিবার সম্পূর্ণ নিকেশ হয়ে গিয়েছে। উল্লেখ্য, কাশ্মীরের পহলগামে জঙ্গি হামলার বদলায় অপারেশন সিঁদুর অভিযান চালায় পাক অধিকৃত কাশ্মীর ও কাশ্মীরের ভিতরে ঢুকে।

বাহাওয়ালপুর ছাড়াও আরও আটটি জায়গায় ভারতীয় বিমানবাহিনীর আকাশহানায় জঙ্গিদের প্রায় সবকটি সদর দফতর মাটিতে মিশে যায়। প্রথমে পাকিস্তান সরকার একথা অস্বীকার করার চেষ্টা করলেও পরে উপগ্রহ ছবির প্রমাণে ঢোঁক গেলে পাক সেনাবাহিনী ও আইএসআই। আর মাসুদ আজহারের বাড়ির অধিকাংশ লোকই ওই ডেরায় থাকত তা নিয়েও কোনও অনিশ্চয়তা ছিল ভারতীয় এজেন্সির কাছে।


```